স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আনচেলত্তি না থাকলে রিয়ালের পরবর্তী কোচ কে?

রিয়াল মাদ্রিদের কোচ কি তাহলে হচ্ছেন আলোনসো । ছবি : সংগৃহীত
রিয়াল মাদ্রিদের কোচ কি তাহলে হচ্ছেন আলোনসো । ছবি : সংগৃহীত

ব্রাজিল ফুটবল দলের পরবর্তী কোচ হওয়ার জন্য কার্লো আনচেলত্তির সঙ্গে মৌখিক চুক্তি প্রায় সম্পন্ন করেছে ব্রাজিল ফুটবলের সর্বোচ্চ সংস্থা সিবিএফ। এমন খবরই ঘুরছে সংবাদমাধ্যমগুলোতে। মনে করা হচ্ছে, একবছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে আনচেলত্তির বর্তমান চুক্তির মেয়াদ শেষে হলেই আনুষ্ঠানিকভাবে সেলেসাওদের পরবর্তী কোচ হবেন তিনি।

ইতালিয়ান এই কোচ চলে যাওয়ার পর রিয়াল মাদ্রিদে তার উত্তরসূরি কে হবেন তা নিয়ে চলছে গুঞ্জন। আলোচনায় এসেছে রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার জাভি আলোনসোর নাম।

জার্মান সংবাদপত্র স্পোর্ট বিল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, বেয়ার লেভারকুসেনের এই কোচকেই পছন্দ রিয়াল মাদ্রিদের। কোচ হিসেবে আলোনসো স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের ‘বি’ দলের সঙ্গে ছিলেন তিন বছর।

২০২২-২৩ মৌসুমে আলোনসো দায়িত্ব নেন জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের। তার অধীনে আক্রমণাত্মক ফুটবল খেলে সবাইকে মুগ্ধ করেছে জার্মান ক্লাবটি। এই মৌসুমে ইউরোপা লিগে সেমিফাইনালে খেলা লেভারকুসেন লিগ শেষ করেছে পয়েন্ট টেবিলে ৬ নম্বরে থেকে। সবকিছু ঠিক থাকলে হয়তো রিয়ালের সাবেক এই ফুটবলারের কাঁধে যাবে লস ব্লাঙ্কোসদের দায়িত্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১০

আজকের নামাজের সময়সূচি

১১

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১২

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৩

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৪

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৫

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৬

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৮

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৯

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

২০
X