মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০৬:০৮ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে বেতন-বোনাস না পাওয়ার অভিযোগ কোচ-ফুটবলারদের

বাংলাদেশ ফুটবল ফেডারেশন কার্যালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ফুটবল ফেডারেশন কার্যালয়। ছবি: সংগৃহীত

আগামীকাল (বৃহস্পতিবার) দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারীরা জুন মাসের বেতনসহ ঈদ বোনাস পেয়েছেন। অথচ এখনো ঈদুল আজহার বেতন-বোনাস ভাগ্যে জোটেনি চুক্তিবদ্ধ কোচ-খেলোয়াড়দের।

তাদের চুক্তিতে রাখাই হয়নি উৎসব বোনাস। প্রতি বছর এই চুক্তির কারণে কোচদের বঞ্চিত তাদের প্রাপ্য বোনাস থেকে। তাই বাফুফের বেতনভুক্ত কোচদের দুটি ঈদ এলেই মুখের হাসি উধাও হয়ে যায়।

২০২৩ ঈদুল ফিতরের আগে কোচদের বোনাসের প্রতিশ্রুতি দিয়েছিলেন বাফুফের শীর্ষ কর্তারা। তবে সেটি এখনো বাস্তবায়ন হয়নি। বোনাস পাবে না জেনে চলতি জুনের বেতনটা আগাম দাবি জানিয়েছিল চুক্তিবদ্ধ কোচরা। সেটিও দেয়নি বাফুফে।

আগামী আগস্টে নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ রয়েছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের। সেই ম্যাচের জন্য ঈদের মধ্যেও চলমান আছে সাবিনাদের আবাসিক ক্যাম্প। এখনো তারা কোনো ধরনের বোনাস এবং প্রাপ্য সম্মানী পায়নি ফুটবলাররা।

জাতীয় দলের ক্যাম্পে থাকা ফুটবলারদের তিন শ্রেণিতে সম্মানী দেওয়া হয়। সর্বোচ্চ ২০ হাজার এবং সর্বনিম্ন সম্মানী ৫ হাজার টাকা দেওয়া হয়। ১০ হাজার টাকা করে পান সবথেকে বেশি ফুটবলার। এই টাকাও ঈদের আগে মেয়েদের হাতে তুলে দেয়নি বাফুফে।

একজন সিনিয়র ফুটবলার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঈদের আগে জুন মাসের বেতনটাও হাতে পেলাম না। অথচ পরিবারের সঙ্গে ঈদ করার অধিকার আমাদের নেই। বেতন-বোনাস দূরে থাক, ঈদে মেয়েদের পোশাকও উপহার হিসেবে দেওয়া হয় না। কমপক্ষে ৫০ বার অনুরোধ করেছি বেতন বাড়ানোর, কেউ কানে তুলে না আমাদের কথা।’

নাম প্রকাশ না করার শর্তে এক কোচ বলেন, ‘গত ঈদের আগে সাবেক সাধারণ সম্পাদক আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন নিজস্ব তহবিল থেকে বোনাস দেওয়া হবে দুইটা। কিন্তু এবারও পূরণ হলো না প্রতিশ্রুতি। অথচ কোচরা বাদে বাফুফের সাধারণ সম্পাদক থেকে শুরু করে সুইপার পর্যন্ত সবাই জুন মাসের বেতন ও ঈদ বোনাস আগাম পেয়েছেন।’

বাফুফের দেওয়া তথ্যমতে, তাদের আওতায় কোচ আছেন ২২ জন। এই কোচদের বেতন দেয় এশিয়ান ফুটবল কনফেডারেশন্স (এএফসি)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X