মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সেমিফাইনালে কিংস-মোহামেডান

সেনাবাহিনীকে হারিয়ে সেমিতে বসুন্ধরা। ছবি : সংগৃহীত
সেনাবাহিনীকে হারিয়ে সেমিতে বসুন্ধরা। ছবি : সংগৃহীত

উজবেকিস্তানের মিডফিল্ডার মুজাফফর মোহামেডানকে স্বাধীনতা কাপের সেমিফাইনালে তুললেন। সেনাবাহিনীকে হারিয়ে সেমি নিশ্চিত করেছে বসুন্ধুরা কিংসও। কিংসের দুই গোলের একটি করেছেন আরেক উজবেক ফুটবলার ববুরবেক ইউলদাশভ।

মোহামেডানের জয়টা অবশ্য সহজে আসেনি। কিক-অফের পর থেকে অধিপত্য বিস্তার করলেও গোলমুখ খুলতে পারছিল না ঐতিহ্যবাহী ক্লাবটি। নির্ধারিত সময়ের খেলা ছিল গোলশূন্য। অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে ম্যাচের ভাগ্য লিখে দিয়েছেন মুজাফফর। প্রায় ৩০ গজ দূর থেকে ক্ষিপ্র গতির ফ্রি-কিক থেকে গোল করেন ২৮ বছর বয়সি এ মিডফিল্ডার। বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে খেলবে মোহামেডান।

বসুন্ধরা কিংস অ্যারেনায় স্বাগতিকরা অধিপত্য বিস্তার করলেও গোলাম রাব্বানী ছোটনের সেনাবাহিনী সহজে ছাড় দেয়নি। মিগুয়েল ফেরেইরা, দোরিয়েলতোল গোমেজ, আসরোর গফুরভ ও ববুরবেক ইউলদাশভ সমৃদ্ধ কিংসের কাজটা কঠিন করে তুলেছিল সেনাবাহিনীর রক্ষণ। প্রিমিয়ার লিগের টানা চারবারের চ্যাম্পিয়নদের আক্রমণ রুখে দ্রুত পাল্টা আক্রমণে গেছে সেনাবাহিনী দল।

ম্যাচের ৩৯ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় বসুন্ধরা কিংস। মিগুয়েল ফেরেইরার কর্নার থেকে ববুরবেক ইউলদাশভের হেড সেনাবাহিনীর এক ডিফেন্ডার ক্লিয়ার করার আগেই গোললাইন অতিক্রম করে (১-০)। এক গোলের লিড ধরে রেখে মাঝ বিরতিতে যায় বসুন্ধরা কিংস। বিরতির পর, ৬১ মিনিটে সমতায় আসে সেনাবাহিনী। সাদ উদ্দিনের স্কয়ার পাসে আসরোর গফুরভ ব্যাকপাস নিয়ন্ত্রণে রাখতে পারেননি কিংস গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ, বল কেড়ে নেওয়া রঞ্জু শিকদারের কাটব্যাক থেকে গোল করতে ভুল করেননি শাহরিয়ার ইমন (১-১)। আট দিনের ব্যবধানে ১৯ বছর বয়সি মেহেদি হাসান শ্রাবণের এটি ছিল দ্বিতীয় হাস্যকর ভুল। এএফসি কাপে মাজিয়ার বিপক্ষে দশম মিনেটে এ গোলরক্ষকের ভুলেই পিছিয়ে পড়েছিল বসুন্ধরা কিংস।

ম্যাচের ৭৬ মিনিটে জয়সূচক গোল পায় হালের পরাশক্তিরা। সাদ উদ্দিনের স্কয়ার পাস গোলমুখ খুলে দিয়েছিল, দোরিয়েলতন গোমেজ আলতো টোকা স্কোরলাইন ২-১ করায় মেহেদি হাসান শ্রাবণের করা ভুলের মাশুল দিতে হয়নি। সেমিফাইনালে ঢাকা আবাহনীর মুখোমুখী হবে বসুন্ধরা কিংস।

নারী জাতীয় দল ছেড়ে সেনাবাহিনীর দায়িত্ব গ্রহনের পর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতামূলক ফুটবলে এটি ছিল সেনাবাহিনীর প্রথম হার। বিমানবাহিনীকে ২-০ গোলে হারিয়ে মূলপর্বে জায়গা করে নেয় দলটি। ‘সি’ গ্রুপে মোহামেডানের সঙ্গে ২-২ গোলের ড্র দিয়ে মূল পর্ব শুরু। আরেক ম্যাচে ফরটিজ এফসির সঙ্গে গোলশূন্য ড্র করে কোয়ার্টার ফাইনালে উঠে আসে সেনাবাহিনী।

ম্যাচ হারলেও দলের নৈপুণ্যে খুশি সেনাবাহিনী কোচ গোলাম রাব্বানী ছোটন, ‘সেনাবাহিনী নামেই লড়াকু। প্রতিপক্ষ যে দলই হোক আমাদের লক্ষ্য ছিল লড়াই করার। বিদেশি ফুটবলার সমৃদ্ধ বসুন্ধরা কিংসের বিপক্ষে ছেলেরা সাধ্যর সেরাটা দিয়ে লড়াই করেছে, তাদের নিয়ে আমি গর্বিত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X