মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:৪৭ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা অ্যাথলেট মেসি

মঙ্গলবার লিওনেল মেসিকে ২০২৩ সালের অ্যাথলেট অব দ্য ইয়ার ঘোষণা করেছে টাইম। ছবি : সংগৃহীত
মঙ্গলবার লিওনেল মেসিকে ২০২৩ সালের অ্যাথলেট অব দ্য ইয়ার ঘোষণা করেছে টাইম। ছবি : সংগৃহীত

গত জুলাই মাসে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে মার্কিন ফুটবল ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেন লিওনেল মেসি। ক’দিন আগেও যে মেজর লিগ সকারকে (এসএলএস) কেউ চিনত না, সে এসএলএসকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেন মেসি। মিয়ামিতে মেসি যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রে শুরু হয় মেসি ম্যানিয়া। মাত্র কয়েক দিনেই বাঁ পায়ের জাদুতে মার্কিন ফুটবলই বদলে দেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টোইন তারকা। এবার এর স্বীকৃতিও পেলেন তিনি। চলতি বছর বিখ্যাত মার্কিন ম্যাগাজিন টাইমের বর্ষসেরা অ্যাথলেট নির্বাচিত হয়েছেন ৩৬ বছর বয়সী মেসি।

জুলাই মাসে মেসি যোগ দিলে ইন্টার মিয়ামির ভাগ্য পাল্টাতে শুরু করে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ইন্টার মিয়ামিকে প্রথমবারের মতো শিরোপার স্বাদ দেন মেসি। পাশাপাশি ইন্টার মিয়ামির ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের’পুরস্কারও জেতেন তিনি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) মেসিকে ২০২৩ সালের অ্যাথলেট অব দ্য ইয়ার ঘোষণা করেছে টাইম। জাতীয় দল ও ক্লাব ফুটবলে সাফল্য তাকে এই নতুন স্বীকৃতি এনে দিয়েছে।

এর আগে গত অক্টোবরে রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি অর জেতেন মেসি। দীর্ঘ ৩৬ বছর পর ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ায় তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়।

মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিততে আর্লিং হলান্ড, কিলিয়ান এমবাপ্পে ও নোভাক জোকোভিচের মতো অ্যাথলেটদের পেছনে ফেলেছেন মেসি। এর আগে ২০২২ সালে বেসবল খেলোয়াড় অ্যারন জাজ, ২০২১ সালে জিমন্যাস্ট সিমন বাইলস ও ২০২০ সালে বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস এই পুরস্কার জিতেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X