মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মার্টিনেজের দেখা পেলেন না জামাল ভূঁইয়া 

মার্টিনেজের দেখা পেলেন না জামাল ভূঁইয়া । ছবি : সংগৃহীত
মার্টিনেজের দেখা পেলেন না জামাল ভূঁইয়া । ছবি : সংগৃহীত

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া সাফ মিশন শেষে আজ দেশে ফিরেছেন। হায়দরাবাদ ও মুম্বাই হয়ে দুই ফ্লাইটে দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় জামালসহ বাংলাদেশ দলের অন্য ফুটবলাররা। একই সময়ে বিমানবন্দরে ঢাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন সংক্ষিপ্ত সফরে ঢাকা আসা আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।

বিমানবন্দরে আর্জেন্টিনার ‘বাজপাখি’ খ্যাত মার্টিনেজের অপেক্ষায় ছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মার্টিনেজ ভারতের উদ্দেশ্যে বিমানবন্দরের জন্য রওনা হন।

বাংলাদেশ ফুটবল দল বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বের হওয়ার পথে ছিল তখন। ঠিক সেই সময় বিমানবন্দরে উপস্থিত হন মার্টিনেজ। কিছু সময় মার্টিনেজের অপেক্ষা করেও সাক্ষাৎ পাননি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

বিমানবন্দর থেকে বাংলাদেশের অনেক ফুটবলার নিজ গন্তব্যে রওনা দিয়েছিলেন। তবে জামাল ভূঁইয়া টিম অ্যাটেনডেন্ট মো. মহসীনকে নিয়ে মার্টিনেজকে দেখতে বহির্গমনের দিকে যান। মার্টিনেজকে স্বল্প দূরত্ব থেকে দেখলেও বাংলাদেশের অধিনায়ক তার সাথে পরিচিত হওয়ার সুযোগ পাননি।

জাতীয় দলের টিম অ্যাটেনডেন্ট মো. মহসিন ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, ‘অনেকে চলে গেলেও জামাল ভাইয়ের মার্টিনেজের সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল। তিনি আমাকেও সঙ্গে নেন। আমরা অপেক্ষা করছিলাম এবং কয়েকজনকে বলেছি বাংলাদেশ দলের অধিনায়ক অপেক্ষা করছে। কিন্তু মার্টিনেজ গাড়ি থেকে নামার পরেই তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়।’

বিমানবন্দরে উপস্থিত সংশ্লিষ্টদের মন্তব্য, সফর সংশ্লিষ্টরা একটু আন্তরিক হলেই দুই-তিন মিনিটের জন্য মার্টিনেজের সঙ্গে জামাল ভূঁইয়ার সাক্ষাৎ হতে পারত।

বিকেল সাড়ে ৪টায় কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা মার্টিনেজের। এর আগে আজ ভোরে ১১ ঘণ্টার এক সফরে বাংলাদেশ আসেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম এই নায়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X