বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

মেসি-রোনালদোর চেয়েও নিজেকে সেরা মনে করেন সুনীল

ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী । ছবি : সংগৃহীত
ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী । ছবি : সংগৃহীত

গত সপ্তাহেই কুয়েতকে হারিয়ে রেকর্ড নবমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে স্বাগতিক ভারত। দেশকে শিরোপা জয়ের ক্ষেত্রে সামনে থেকে নেত্বত্ব দিয়েছিলেন সুনীল ছেত্রী। এ ছাড়া সর্বোচ্চ ৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় নির্বাচিত হন ভারতীয় অধিনায়ক।

দক্ষিণ এশিয়ার ফুটবলে সুনীল ছেত্রীর সাফল্য বাকি ফুটবলারদের চেয়ে অনেক বেশি। তাই বলে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি এবং পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও সেরা সুনীল ছেত্রী? ভারতীয় অধিনায়ক নিজেই এমনটা মনে করেন।

ব্যক্তিগত সাফল্যের দিক থেকেও সুনীল বাকিদের চেয়ে অনেক এগিয়ে আছেন। আন্তর্জাতিক ফুটবলে শীর্ষ গোলদাতার মধ্যে সুনীল ছেত্রী ৯২ গোল নিয়ে তালিকার চারে অবস্থান করছেন। তার উপরে আছেন মেসি (১০৩), ইরানের আলি দাঈ (১০৯) ও রোনালদো (১২৩)।

জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে নিজেকে মেসি-রোনালদোর চেয়ে নিজেকে এগিয়ে রেখেছেন ছেত্রী। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘শীর্ষ গোলদাতাদের তালিকায় যে বাকি ৯জন আছেন, তাদের কারো সাথে তার তুলনা হতে পারে না। আমি নিজেও অন্য সবার মতো রোনালদো এবং মেসির ভক্ত। কিন্তু তাদের সঙ্গে কোনো তুলনা নয় এমনকি আমি এই তালিকাটাও পছন্দ করি না। কিন্তু যদি জাতীয় দলের প্রতিনিধিত্ব করার প্রসঙ্গ আসে, তাহলে আমি ভবিষ্যতে তাদেরই ছাড়িয়ে যেতে পারি।’

ভারতীয় অধিনায়কের যুক্তি অবশ্য উড়িয়ে দেওয়া যায় না। কারণ পরিসংখ্যান সুনীলের পক্ষেই কথা বলছে। রোনালদো পর্তুগালের জার্সিতে ২০০ ম্যাচে খেলেছেন। তার ম্যাচপ্রতি গোল করার গড় ০.৬২। আর্জেন্টিনার জার্সিতে মেসির গোল গড় ০.৫৯। আর সুনীলের গড় ০.৬৫।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X