স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সাফ জয়ের দশ মাস পর মাঠে নামছে বাংলাদেশ

সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। ছবি : সংগৃহীত

২০২২ সালের সেপ্টেম্বর মাসে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে সর্বশেষ ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে দীর্ঘ ১০টি মাস। তবে স্বস্তির খবর হলো অবশেষে মাঠে নামছেন সাবিনা-সানজিদারা। লম্বা বিরতি দিয়ে আগামীকাল নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মাঠে নামছেন বাংলাদেশের মেয়েরা।

বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেল সাড়ে ৫টায় প্রথম প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। গত বছর সেপ্টেম্বরে নেপালকে হারিয়েই প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপে লাল-সবুজের পতাকা উড়িয়েছিলেন সাবিনারা।

প্রথমবারের মতো মেয়েদের জাতীয় দলের সংবাদ সম্মেলনে নেই নারী ফুটবলে সাফল্যের কারিগর কোচ গোলাম রব্বানী ছোটন। গত মে মাসে পদত্যাগ করেন তিনি। এই সফল কোচ ছাড়াও সাফজয়ী দল থেকে বিদায় নিয়েছেন গুরুত্বপূর্ণ খেলোয়াড় সিরাত জাহান স্বপ্না, আঁখি খাতুনরা। মাঝখানে অলিম্পিক বাছাই পর্ব খেলতে মিয়ানমার দল পাঠায়নি বাফুফে। এ নিয়েও কত নাটক! ফলে একটা অস্থির সময় কেটেছে নারী ফুটবল দলের। অবশেষে মাঠে নামছেন বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে আজকের সংবাদ সম্মেলনে অধিনায়ক সাবিনা বলেন, ‘আসলে নতুন করে কিছু বলার নেই। আমরা ৮-৯ মাস পর মাঠে নামছি। সবার কাছে দোয়া চাই। যেন নেপালের সঙ্গে ম্যাচ দুটিতে ভালো ফল করতে পারি।’

বাংলাদেশ-নেপাল সিরিজে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ মাহবুবুর রহমান। দু’দলের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি হবে ১৬ জুলাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X