কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০১:১৫ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

হত্যার হুমকির পরও দেশকে জেতালেন ডি মারিয়া

ফ্রি কিক থেকে গোলের পর ডি মারিয়ার উল্লাস। ছবি : সংগৃহীত
ফ্রি কিক থেকে গোলের পর ডি মারিয়ার উল্লাস। ছবি : সংগৃহীত

হত্যার হুমকি মাথায় নিয়ে ফুটবল খেলতে কার ভালো লাগে? আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টারিকার বিপক্ষে অ্যাঞ্জেল ডি মারিয়া খেলবেন কি না এমন শঙ্কাও ছিল। যদিও বেনফিকার উইঙ্গারের একাদশে থাকার কথা আগে নিশ্চিত করেছিলেন আর্জেন্টাইনদের কোচ লিওনেল স্কালোনি।

মনের ভেতরে থাকা দুশ্চিন্তা তো আর এড়ানো যায় না। দেশের জার্সিতে নিজের পুরোটা নিংড়ে দিলেন অন্য ধাতে গড়া ডি মারিয়া। চোটের কারণে স্কোয়াডে নেই লিওনেল মেসি। তার ওপর মধ্য আমেরিকার দেশ কোস্টারিকার বিপক্ষে ৩৪ মিনিটে ১-০ গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা।

হন্যে হয়ে গোলের খোঁজে ছিল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের ৫২ মিনিটে ফ্রি কিক পায় আলবিসেলেস্তারা। মেসির অনুপস্থিতিতে ফ্রি কিক নেন ডি মারিয়া। নিখুঁত নিশানায় কোস্টারিকার গোলকিপার কাইল নাভাসকে পরাস্ত করে দলকে ১-১ গোলের সমতায় ফেরান তিনি।

এর ৪ মিনিট পর গোল ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। ম্যাচের ৫৬ মিনিট মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোল ব্যবধান ২-১ করেন। প্রতিপক্ষের জালে বিশ্ব চ্যাম্পিয়নদের জয়ে শেষ গোলটি স্ট্রাইকার লাউতারো মার্তিনেজের।

৭৬ মিনিটে বক্সের বাইরে থেকে রদ্রিগো দ্য পলের অ্যাসিস্টে অবশেষে জাতীয় দলের জার্সিতে গোল উৎসব করেন ইন্টার মিলান তারকা। গত ১৮ মাসের মধ্যে এটি তার প্রথম গোল। ১৬ ম্যাচ আর ৭৭৬ মিনিট পর জাতীয় দলের হয়ে গোল করলেন তিনি।

মেসিহীন ৩-১ গোলের স্বস্তির জয়ে, কোস্টারিকার বিপক্ষে অপরাজিত থাকা ধারাবাহিকতা ধরে রেখেছে আর্জেন্টিনা। দুদলের আটবারের দেখায় এটি আলবিসেলেস্তাদের ষষ্ঠ জয়। অন্য দুটি ম্যাচ ড্র হয়।

আন্তর্জাতিক বিরতিতে টানা দুই ম্যাচে জয় পেল আর্জেন্টিনা। এতে কোপা আমেরিকার প্রস্তুতিটাও ভালোভাবে শেষ করলো তারা। এর আগে গত শনিবার এল সালভাদরকে ৩-০ গোলে হারায় স্কালোনির দল।

এ ম্যাচে অতীতের এক মধুর স্মৃতি ফেরানো উপলক্ষ পান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ২০১৮ সালে তিনি কোচের দায়িত্ব নেওয়ার পর এ ম্যাচে গুয়াতেমালার বিপক্ষে প্রথম ম্যাচ খেলে আর্জেন্টিনা। সে ম্যাচে ৩-০ গোলের জয় পেয়েছিল আলবিসেলেস্তারা।

গত পাঁচ বছরের মধ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এই প্রথম গোল হজম করে আর্জেন্টিনা। সর্বশেষ ২০১৯ সালে উরুগুয়ের কাছে ২ গোল হজম করেছিল তারা। যদিও ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। মাঝে টানা ৯ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের জাল অক্ষত ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

হরমুজ প্রণালিতে মহড়া নিয়ে নতুন তথ্য দিল ইরান

সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

সীমান্তে বিজিবির ওপর হামলা

নির্বাচনে আইনশৃঙ্খলা বিঘ্ন হলে যেসব নম্বরে অভিযোগ

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

১০

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

১১

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

১২

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

১৩

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

১৪

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

১৫

নানা কর্মসূচিতে সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

১৭

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

১৮

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১৯

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জ্যেষ্ঠ সহকারী সচিব বরখাস্ত

২০
X