স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৭:৫৭ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়ান গেমসে সাবিনাদের নতুন কোচ সাইফুল বারী টিটু

বাংলাদেশ নারী দলের কোচ সাইফুল বারী টিটু। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী দলের কোচ সাইফুল বারী টিটু। ছবি : সংগৃহীত

গত বছর বাংলাদেশ নারী দলকে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা এনে দেন গোলাম রব্বানী ছোটন। হটাৎ করেই মেয়েদের প্রধান কোচের পদ থেকে ইস্তফা দেন এই কোচ। তবে আগামী এশিয়ান গেমসে বাংলাদেশ নারী দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন সাইফুল বারী টিটু।

আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে চীনের হাংঝুতে বসতে যাচ্ছে এশিয়ান গেমস। সেই প্রতিযোগিতায় বাংলাদেশের নারী দলের ডাগআউটে দেখা যাবে বাংলাদেশ পুরুষ জাতীয় দলের সাবেক ভারপ্রাপ্ত কোচ সাইফুল বারী টিটুকে। সংবাদমাধ্যমকে নারী দলের দায়িত্ব পাওয়ার খবরটি নিজেই জানিয়েছেন এই অভিজ্ঞ কোচ।

গত সপ্তাহে নেপালের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে সাবিনা-সানজিদাদের ডাগআউটের দায়িত্ব পালন করেন মাহবুবুর রহমান লিটু। তবে চীনের হাংঝুতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের জন্যে জাপান বা কোরিয়া থেকে অভিজ্ঞ কোচ আনার চিন্তা করেছিল বাফুফে। তবে সময় স্বল্পতার কারণে টিটুকেই নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ হিসেবে ২০১০ ও ২০১৪ সালে দায়িত্ব পালন করার নজির রয়েছে টিটুর। মোহামেডান, শেখ জামাল, চট্টগ্রাম আবাহনীর মতো ক্লাবের দায়িত্ব পালন করার নজির রয়েছে এই কোচের।

অভিজ্ঞ কোচ টিটু শুধু এশিয়ান গেমসে দায়িত্ব পালন করবেন। তার সহকারী হিসেবে মিরোনা খাতুন দলের সঙ্গে থাকবেন। এ ছাড়া অনূর্ধ্ব-১৭ দলের কোচের দায়িত্ব পালন করবেন মাহবুবুর রহমান লিটু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X