মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৪, ০৯:৪৮ এএম
আপডেট : ১৬ মে ২০২৪, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

মেসিহীন মায়ামি গোলও পায়নি

গ্যালারিতে মেসি আর মাঠে গোলশূন্য ভাবে ম্যাচ শেষ করে মায়ামি। ছবি : সংগৃহীত
গ্যালারিতে মেসি আর মাঠে গোলশূন্য ভাবে ম্যাচ শেষ করে মায়ামি। ছবি : সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে কোপা আমেরিকা কাপ। এ সময়ে আর্জেন্টাইন সমর্থকদের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার মতো খবর দেয় যুক্তরাষ্ট্রের গণমাধ্যম। মেজর লিগ সকারে (এমএলএম) মন্ট্রিয়েলের বিপক্ষে চোটে পড়েছেন লিওনেল মেসি। তাই খেলতে পারবেন না লিগের দুই ম্যাচে।

বৃহস্পতিবার (১৬ মে) সকালে মিলে যায় সেই খবর। অরল্যান্ড সিটি বিপক্ষে খেলা হয়নি আর্জেন্টাইন তারকার। আর দলের প্রাণভোমরা ছাড়া যা হওয়ার, তাই হয়েছে ইন্টার মায়ামির। অরল্যান্ড সিটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা।

চলতি মৌসুমে এই প্রথম গোলশূন্যভাবে ম্যাচ শেষ করে মায়ামি। এর আগে গত মার্চে নিজেদের মাঠে এই অরল্যান্ড সিটির জালে ৫ গোল দিয়েছিল তারা। সে ম্যাচে জোড়া গোল করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি।

এ ম্যাচে মেসির অভাবটা বেশ ভালোভাবেই টের পেয়েছে ইন্টার মায়ামি। প্রতিপক্ষের রক্ষণে ছড়াতে তারা পারেনি কোনো আতঙ্ক। পুরো ম্যাচে অরল্যান্ড সিটির পোস্টে মাত্র ৩টি শট লক্ষ্যে রাখতে পেয়েছে মায়ামির আক্রমণভাগ।

জয় না পেলেও এমএলএসে টানা ম্যাচে অপরাজিত রয়েছে ফ্লোরিডার দলটি। চলতি মৌসুমে ১১ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে আছেন লুইস সুয়ারেজ। মেসি না খেললেও একাদশে ছিলেন উরুগুয়ের তারকা। তিনিও গোল পাননি এ ম্যাচে।

১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগের ইস্টার্ন কনফারেন্সের টেবিলের শীর্ষে আছে মায়ামি। এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে রয়েছে সিনসিনাটি। ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় মেসির ইনজুরির।

এতে দুশ্চিন্তা বেড়েছে ইন্টার মায়ামি ও আর্জেন্টিনার। চলতি মৌসুমে বেশ ঘনঘন ইনজুরিতে পড়ছেন আর্জেন্টাইন কিংবদন্তি। তাকে ছাড়াই বেশ কয়েকটি ম্যাচে খেলতে হয়েছে ইন্টার মায়ামিকে। সব মিলিয়ে লিগের ৫ ম্যাচে খেলা হয়নি মেসি।

চলতি বছর জুনে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকা কাপ। এর আগে দলের সেরা তারকার চোটে উদ্বিগ্ন আর্জেন্টাইন সমর্থকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X