স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০৩:১৬ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি লিগে যাচ্ছেন মাহরেজ-হেন্ডারসন

ম্যানচেস্টার সিটির রিয়াদ মাহরেজ-লিভারপুলের জর্দান হেন্ডারসন। ছবি : সংগৃহীত
ম্যানচেস্টার সিটির রিয়াদ মাহরেজ-লিভারপুলের জর্দান হেন্ডারসন। ছবি : সংগৃহীত

গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ ছেড়ে সৌদি প্রো লিগে পাড়ি জমান ক্রিশ্চিয়ানো রোনালদো। তার পথ অনুসরণ করে বেনজামো, কান্তে, কুলিবালির মতো তারকা ফুটবলাররা প্রো লিগে যোগ দিয়েছেন। এবার তাদের পথ অনুসরণ করে সৌদিতে পাড়ি জমাচ্ছেন ম্যানচেস্টার সিটির রিয়াদ মাহরেজ এবং লিভারপুলের জর্দান হেন্ডারসন।

সৌদি প্রো লিগের ক্লাব আল আহিলে ৩৮ দশমিক ৭ মিলিয়নে যোগ দিবেন আলজেরিয়ার মিডফিল্ডার রিয়াদ মাহরেজ। আর সৌদি আরবের লিগের আরেক দল আল ইত্তিফাকে ১২ মিলিয়ন পাউন্ডে যোগ দিতে যাচ্ছেন লিভারপুল অধিনায়ক হেন্ডারসন।

আলজেরিয়ান মিডফিল্ডার মাহরাজের সিটিজেনদের সঙ্গে এখনো দুবছরের চুক্তি বাকি আছে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জয়ী তারকা সৌদি প্রো লিগে যেতে আগ্রহী। এ কারণে জাপানে প্রাক-মৌসুমে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাহরেজকে খেলাবে না ম্যানচেস্টার সিটি।

সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিফাকে দুই বছরের চুক্তিতে যাচ্ছেন ইংলিশ মিডফিল্ডার হেন্ডারসন। বিবিসি জানিয়েছে, ১২ মিলিয়ন পাউন্ডে হেন্ডারসনকে ছাড়তে রাজি হয়েছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। গত সপ্তাহে আল ইত্তিফাকের সঙ্গে নীতিগত ভাবে চুক্তিতে রাজি হয়েছেন লিভারপুল অধিনায়ক হেন্ডারসন।

গতকাল বুধবার প্রাক-মৌসুমের প্রীতি ম্যাচে ৪-২ গোলে জার্মান ক্লাব কার্লশ্রুরেরকে হারিয়েছে লিভারপুল। বর্তমান ক্লাবের সঙ্গে জার্মানিতে রয়েছেন ইংলিশ মিডফিল্ডার। আরও দুই বছর লিভারপুলের সঙ্গে চুক্তি রয়েছে হেন্ডারসনের। তবে আল ইত্তিফাকের বর্তমান কোচ স্টিভেন জেরার্ডের কারণেই সৌদিতে যাচ্ছেন লিভারপুল তারকা। সৌদি ক্লাবটিতে লিভারপুলে পাওয়া সপ্তাহে ২ লাখ পাউন্ডের চেয়ে অনেক বেশি বেতন পাবেন হেন্ডারসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X