স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০১:১৮ পিএম
আপডেট : ১১ জুন ২০২৩, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

মেসি মায়ামিতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছিলেন দুই বছর আগেই

যুক্তরাষ্ট্রে যে বাড়িতে মেসি থাকবে।    ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে যে বাড়িতে মেসি থাকবে। ছবি : সংগৃহীত

আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে যাচ্ছেন। ১ জুলাই থেকে স্থায়ীভাবে তিনি মায়ামির খেলোয়াড় হতে পারেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্লাবটির সঙ্গে মেসির চুক্তি আলোচনা হলেও দুই বছর আগেই মায়ামিতে অ্যাপার্টমেন্ট কিনে রেখেছিলেন আর্জেন্টাইন এ তারকা।

লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জন উঠেছিল ২০২১ সালেই। সে সময় সবার আগে মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসিকে ফোন করেছিলেন ডেভিড বেকহ্যাম। আর্জেন্টাইন সুপারস্টারকে নিজের দল ইন্টার মায়ামিতে খেলার প্রস্তাব দিয়েছিলেন। এরপরই খবর আসে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে বিলাসবহুল পোরশে ডিজাইনের টাওয়ারে বহুতল অ্যাপার্টমেন্ট কিনেছিলেন তিনি। ৭ দশমিক ৫ মিলিয়ন পাউন্ডে কেনা অ্যাপার্টমেন্টটি আটলান্টিকপাড়ে। বহুতল ভবনের ৯ তলার পুরোটার মালিকানা মেসির। এই অ্যাপার্টমেন্ট থেকে ইন্টার মায়ামির স্টেডিয়ামের দূরত্ব প্রায় ২৫ মিনিট।

সে সময় স্প্যানিশ একটি গণমাধ্যম দাবি করেছিল, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দেবেন মেসি। কয়েক সপ্তাহের গুঞ্জন শেষে স্প্যানিশ গণমাধ্যমে নিজেই ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার কথা জানান। এতে মিলে যায় এই ভবিষ্যদ্বাণী।

আর এই শহর-ওই শহর নয়, একটি জায়গায় স্থায়ী থেকে তিন সন্তানের পড়ালেখার ব্যাপারটি নিশ্চিত করতে চেয়েছিলেন মেসি।

আইলেস সমুদ্রসৈকতের এই এলাকাটিতে লাতিনদের বসবাস বেশি। যেখানে নিজেদের ভাষাতেই তারা বেশি স্বাছন্দ্যবোধ করবেন। সব মিলিয়ে আপন একটা বলয় এই শহরেই খুঁজে পেয়েছেন মেসি। তার এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টে নিজস্ব সুইমিংপুল ছাড়াও জিম, স্পা, বহুতল ভবনে গাড়ি পার্কিংয়ের মতো বিশেষ কিছু সুবিধা রয়েছে। পুরো মায়ামি শহর দেখা যায় এই ভবন থেকে। জীবনের বড় একটি সময় হয়তো তাকে এখানেই কাটাতে হবে, তাই সব গুছিয়েই মায়ামি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেসি।

গত বুধবার সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার ব্যাপারে নিজের ইচ্ছার কথা জানান মেসি। যদিও ইন্টার মায়ামির সঙ্গে তার এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। চুক্তির ব্যাপারে আনুষঙ্গিক অনেক কিছুই যে বাকি, সেটি বলতে ভোলেননি আর্জেন্টাইন তারকা।

তবে চুক্তি চূড়ান্ত না হলেও মেসি যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এই ক্লাবেই যাচ্ছেন, এটা মোটামুটি নিশ্চিত। এদিকে ইন্টার মায়ামির কর্ণধার ডেভিড বেকহ্যাম জানিয়েছেন, মেসিকে মায়ামিতে নেওয়ার ব্যাপারে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে তার কোচ অ্যালেক্স ফার্গুসনের পরামর্শ মেনেছেন।

মেসির সামনে ছিল সৌদি প্রো লিগের লোভনীয় প্রস্তাব। এমনকি কয়েকবার সংবাদমাধ্যমে চাউর হয় আল হিলালের সঙ্গে চুক্তির। আর বছরজুড়ে গুঞ্জন ছিল বার্সেলোনায় যোগদানের। ইন্টার মায়ামিতে যাওয়ার গুঞ্জনও ছিল। তবে আল হিলাল ও বার্সেলোনার তুলনায় অনেক কমই। শেষ পর্যন্ত জয় হয়েছে মেজর সকার লিগের ক্লাবটিরই। ইন্টার মায়ামিকে বেছে নেন মেসি।

এ সময় তিনি জানান, পিএসজিতে দুই মৌসুমে তার মোটেও ভালো কাটেনি। দুই মৌসুমে পিএসজির জার্সিতে মেসি খেলেছেন ৭৫ ম্যাচ। এ সময়ে প্যারিসের ক্লাবটির হয়ে মেসি গোল করেছেন ৩২টি, করিয়েছেন আরও ৩৫টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১০

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১১

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১২

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৩

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৪

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৫

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৬

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৭

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৮

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৯

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

২০
X