মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৬:২২ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

এমবাপ্পেকে রেকর্ড ৩০০ মিলিয়নের প্রস্তাব আল-হিলালের

পিএসজির তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত
পিএসজির তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে দলে ভোড়ানোর খুব কাছে গিয়ে ব্যর্থ হয়েছিল সৌদি আরবের ক্লাব আল-হিলাল। তবে বিশ্বকাপজয়ী তারকাকে কিনতে না পারলেও মেসির সাবেক ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পেকে দলে নিতে অবিশ্বাস্য বার্ষিক ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি প্রো লিগের ক্লাবটি। পিএসজির প্রাক-মৌসুমের জাপান সফর থেকে এই ফরোয়ার্ডকে বাদ দেওয়ার পরেই বিড করে সৌদি ক্লাবটি।

আল-হিলাল এবং কিলিয়ান এমবাপ্পের মধ্যে এ ব্যাপারে এখনো কোনো আলোচনা হয়নি। তবে ২৪ বছর বয়সী তারকা আগামী মৌসুমে ফ্রি-এজেন্ট হয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে সম্মতি প্রকাশ করেছেন।

গত জুনে পিএসজিকে চিঠি দিয়ে কিলিয়ান এমবাপ্পে জানিয়েছিলেন আগামী গ্রীষ্মে ফরাসি ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করবেন না । পরের মাসে পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি বলেন, ‘যদি এমবাপ্পে থাকতে চায়, তাহলে তাকে নতুন চুক্তিতে সই করতে হবে। আর চুক্তি না করলে বিশ্বের সেরা খেলোয়াড়কে বিনামূল্যে হারাতে চাই না।’

সৌদি প্রো লিগে ক্লাবগুলো এই মৌসুমে ইউরোপ থেকে খেলোয়াড়দের দলে টানতে বিশাল অঙ্কের অর্থ ঢালছে। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মালিকানাধীন মোট চারটি ক্লাব রয়েছে। আল-হিলাল তাদের মধ্যে একটি। এ ছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল ইউনাইটেডের মালিকানা রয়েছে আল-হিলালের। এবছর তারা রুবেন নেভেস, সার্জেজ মিলিনকোভিচ-সাভিচ এবং কালিদু কুলিবালিকে দলে ভিড়িয়েছে।

গত মৌসুমে এমবাপ্পে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খুব কাছে গিয়েও ফিলে আসেন। প্যারিসের ক্লাবটির সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেন পিএসজি তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১০

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১১

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১২

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৩

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৪

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৫

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৬

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৭

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৮

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৯

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

২০
X