মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ ঢাকা বিভাগীয় কাবাডি চ্যাম্পিয়ন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলাধুলা ও সাঁতার প্রতিযোগিতা-২০২৫ এর ঢাকা বিভাগীয় পর্বে মেয়েদের কাবাডিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গোপালগঞ্জের রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ।

বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য, দলীয় সমন্বয় ও দৃঢ় মানসিক শক্তির প্রদর্শন করে প্রতিষ্ঠানটির মেয়েরা।

ফাইনালে তারা শক্তিশালী প্রতিপক্ষ ঢাকা জেলাকে ৩৩-২১ পয়েন্টে পরাজিত করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। যা পুরো গোপালগঞ্জবাসীর জন্য এক গর্বের অর্জন।

এর আগে প্রথম রাউন্ডে শরিয়তপুর জেলাকে ২৬-১৯ পয়েন্টে ও দ্বিতীয় রাউন্ডে নারায়ণগঞ্জ জেলাকে ১৫-১২ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে ওঠে এবং সেমি ফাইনালে ঢাকা মহানগরকে ২৮-১৬ পয়েন্টে হারিয়ে ফাইনালে ঢাকা জেলার মুখোমুখী হয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি খেলোয়াড়ের মধ্য ছিল অনন্য দলীয় চেতনা, কৌশলগত বুদ্ধিমত্তা এবং অদম্য মনোবল। এই সাফল্যের পেছনে রয়েছে কোচ, শিক্ষক ও শিক্ষার্থীদের নিবেদিতপ্রাণ পরিশ্রম, নিরলস অনুশীলন এবং সঠিক দিকনির্দেশনা।

রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তানিয়া খান বলেন, ‘আমাদের মেয়েরা কেবল পাঠ্যপুস্তকেই সীমাবদ্ধ নয়; তারা মাঠেও নিজেদের মেধা ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ দিচ্ছে। এই অর্জন আমাদের প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি, অভিভাবকদের সার্বিক সহযোগিতা এবং আমাদের শিক্ষার্থীদের শিক্ষাগত উৎকর্ষ সাধনের বাইরে সহশিক্ষা কার্যক্রমের ধারাবাহিক সাফল্যেরই প্রতিফলন।’

উল্লেখ্য, রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রতি বছর জাতীয় ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। গত বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে গোপালগঞ্জের মধ‍্যে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করে এবং এ বছর এসএসসি পরীক্ষায় শতভাগ পাশের গৌরব অর্জন করে সাড়া ফেলে দেয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সক্রিয় অংশগ্রহণ শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে—যা প্রতিষ্ঠানটিকে আজ দেশের অন্যতম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১০

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১১

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১২

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৩

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৪

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৫

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৬

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৭

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৮

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৯

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

২০
X