স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাচ চলাকালে মাঠেই প্রাণ হারালেন খেলোয়াড়

মাখা জাট জাহানিয়ন ম্যান্ডিওয়ালা। ‍ছবি : সংগৃহীত
মাখা জাট জাহানিয়ন ম্যান্ডিওয়ালা। ‍ছবি : সংগৃহীত

মর্মান্তিক এক ঘটনা ঘটেছে পাকিস্তানে। ম্যাচ চলাকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন পাকিস্তানের কাবাডি খেলোয়াড় মাখা জাট জাহানিয়ন ম্যান্ডিওয়ালা। এই ঘটনার এক ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ্যমাধ্যমে। কাবাডি খেলোয়াড়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির একাধিক গণমাধ্যম।

পাকিস্তানের ভেহারিতে খেলার সময়ই হঠাৎ করে পড়ে যান ম্যান্ডিওয়ালা। উপস্থিত খেলোয়াড়সহ স্টাফরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করলেও তা কাজে আসেনি। ম্যান্ডিওয়ালার হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কাবাডি খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে। খেলাটির প্রতি নিবেদন ও ভালোবাসার জন্য ব্যাপক জনপ্রিয় ছিলেন তিনি।

এ ঘটনায় পাকিস্তান কাবাডি ফেডারেশনের সভাপতি শফি হুসাইন এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ সরওয়ার রানা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সরওয়ার রানা বলেন, ‘এই দুঃখজনক ঘটনা আমাদের নজরে এসেছে। মাঠে একজন খেলোয়াড়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা দোয়া করি মহান আল্লাহতালা তার পরিবারকে ধৈর্য দান করুন। পুরো কাবাডি পরিবার এই অকাল মৃত্যুর ঘটনায় মর্মাহত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১০

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১১

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১২

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৩

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৪

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৫

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৬

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৭

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৮

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

২০
X