স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

চতুর্থ রাউন্ডেই থেমে গেল আন্দ্রেভার স্বপ্নযাত্রা 

টেনিস বিষ্ময় রুশ কিশোরী মিরা আন্দ্রেভা । ছবি : সংগৃহীত
টেনিস বিষ্ময় রুশ কিশোরী মিরা আন্দ্রেভা । ছবি : সংগৃহীত

টেনিসের চার গ্র্যান্ড স্ল্যামের মধ্যে উইম্বলডনকে ধরা হয় সবচেয়ে ঐতিহ্যবাহী হিসেবে। ঘাসের কোর্টের এবারের আসর শুরু হয়েছে গত ৩ জুলাই থেকে। প্রতিবছরই সেন্টার কোর্ট উপহার দেয় কোনো না কোনো বিস্ময়ের। এবারের আসরের বিস্ময়কর খেলোয়াড় হিসেবে ধরা হচ্ছে ১৬ বছর বয়সী রুশ কিশোরী মিরা আন্দ্রেভাকে।

১০২ নম্বর বাছাই হয়েও দারুণ টেনিস ও চমকপ্রদ বাচনভঙ্গি দিয়ে বাছাইপর্ব পার হওয়ার সাথে জায়গা করে নেন টেনিস ভক্তদের মনেও। অথচ রাশিয়ার নাগরিক হওয়ার কারণে এবারের আসরে তার খেলার সুযোগ পাওয়ারই কথা ছিল না। সুযোগ পেয়ে সবাইকে চমকে দিয়ে উঠে যান শেষ ষোলোয়। তবে এর বেশি আর যাওয়া হলো না ২০০৭ সালে জন্ম নেওয়া এই কিশোরীর।

তাকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিস। বাছাই পেরিয়ে আসা আন্দ্রেভা সোমবার প্রথম সেটে শুরুতে পিছিয়ে পড়েন ২-০তে। সেখান থেকে দারুণ লড়াই উপহার দিয়ে ৬-৩-এ সেট জিতে নেন র‌্যাঙ্কিংয়ের ১০২ নম্বরে থাকা এই খেলোয়াড়। ১৯৯৭ সালের পর সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ঘাসের কোর্টের এই গ্র্যান্ড স্ল্যামের শেষ আটে ওঠার সম্ভাবনাও তাতে জোরাল হয়।

দ্বিতীয় সেটে একটা পর্যায়ে আন্দ্রেভা এগিয়ে যান ৩-০তে। এরপর ছন্দ হারিয়ে ফেলেন তিনি। ২৫তম বাছাই কিস এই সেট জিতে নেন টাইব্রেকে, ৭-৬ (৪)।

ওই হারের পর একবার র‌্যাকেট ফেলে দেওয়ায় আন্দ্রেভাকে সতর্ক করে দেন আম্পায়ার। তৃতীয় সেটে আবার একই কাণ্ড ঘটালে এক পয়েন্ট কেটে নেওয়া হয় তার। এই সেট ৬-২-এ জিতে পরের ধাপে পা রাখেন ২৮ বছর বয়সী এই কিস।

গত মাসে নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতায় ফরাসি ওপেনে তৃতীয় রাউন্ডে পৌঁছেছিলেন আন্দ্রেভা। এবার উইম্বলডনে আরেক ধাপ এগিয়ে থমকে গেলেন তিনি। তবে এবারের যাত্রায় হারিয়েছেন র‌্যাঙ্কিংয়ের ১০ এবং ২২ এ থাকা খেলোয়াড়দের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১০

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১১

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১২

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১৩

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৫

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৬

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৮

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৯

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

২০
X