স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

উইম্বলডন থেকে সাবেক চ্যাম্পিয়নের বিদায়

কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন ইগা শিয়াওতেক। ছবি : সংগৃহীত
কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন ইগা শিয়াওতেক। ছবি : সংগৃহীত

বছরের তৃতীয় ও অন্যতম মর্যাদাপূর্ণ গ্রান্ড স্ল্যাম উইম্বলডনের নারী এককের কোয়ার্টার ফাইনালে অঘটনের জন্ম দিয়েছেন ইউক্রেনের অবাছাই এলিনা স্ভিতোলিনা। র‌্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা ইগা শিয়াওতেককে ২-১ সেটে হারিয়েছেন ইউক্রেনের এই টেনিস তারকা। ৭-৫, ৬-৭ (৫-৭) ও ৬-২ গেমে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেন তিনি।

জমজমাট লড়াইয়ের ইঙ্গিত ছিল শুরু থেকেই। প্রথম সেটে সমানে সমানে লড়াইয়ের পর শিয়াওতেককে ৭-৫ গেমে হারিয়ে এগিয়ে যান এলিনা স্ভিতোলিনা। দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরান ইগা শিয়াওতেক। টাইব্রেকারে জিতে নেন সেটটি। কিন্তু তৃতীয় সেটে তাকে পাত্তাই দিলেন না স্ভিতোলিনা। ৬-২ গেমে দারুণ এক জয়ে উইম্বলডনের সেমিফাইনালে জায়গা করে নিলেন ইউক্রেনের এই টেনিস তারকা।

শেষ চারের লড়াইয়ে আগামী বৃহস্পতিবার মার্কেতা ভন্দ্রোউসোভার মুখোমুখি হবেন ২৮ বছর বয়সি স্ভিতোলিনা। শেষ আটের আরেক খেলায় চতুর্থ বাছাই জেসিকা পেগুলাকে ৬-৪, ২-৬ ও ৬-৪ গেমে হারান ২০১৯ ফরাসি ওপেনের রানারআপ ভন্দ্রোউসোভা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X