স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ১১:৩৩ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ১১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন রিবাকিনাকে হারিয়ে জাবির মধুর প্রতিশোধ

উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে রিবাকিনাকে বিদায় করে সেমিফাইনালে উঠেছেন তিউনিসিয়ার উনস জাবির। 
উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে রিবাকিনাকে বিদায় করে সেমিফাইনালে উঠেছেন তিউনিসিয়ার উনস জাবির। 

গত বছর উইম্বলডন গ্র্যান্ড স্লামের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন ইয়েলেনা রিবাকিনা ও উনস জাবির। জাবিরকে হারিয়ে মেয়েদের এককে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন হয়েছিলেন কাজাখস্তানের রিবাকিনা। এক বছর পর উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে রিবাকিনাকে বিদায় করে সেমিফাইনালে উঠেছেন তিউনিসিয়ার জাবির।

বুধবার বিকেলে (১২ জুলাই) অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে মুখোমুখি হন উনস জাবির ও ইয়েলেনা রিবাকিনা। গত বছরের ফাইনাল হারের মধুর প্রতিশোধ নিয়ে শেষ চারে জায়গা করে নেন উনস জাবির।

প্রথম সেটেই ৬-৭ (৫/৭) গেমে হেরে বসেন গতবারের রানারআপ জাবির। তবে পরের দুই সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান তিউনিসিয়ান নারী টেনিস তারকা। শেষ দুই সেট ৬-৪, ৬-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করে দেন গতবারের চ্যম্পিয়ন রিবাকিনাকে।

রিবাকিনাকে হারিয়ে জাবির বলেন, ‘গতবারের ফাইনালের সঙ্গে যদি এই ম্যাচটা অদল-বদল করতে পারতাম! তবে আজ আমি খুব খুশি। আমি একটু আবেগপ্রবণও ছিলাম। ভালো লাগছে যে প্রায় সবকিছুই করেছি-চিৎকার করেছি, মেজাজ হারিয়েছি, আবার শান্ত হয়েছি, মনোযোগ দিয়েছি খেলায়।’

আগামীকাল বৃহস্পতিবার মেয়েদের সেমিফাইনালে জাবিরের প্রতিপক্ষ বেলারুশ তারকা আরিনা সাবালেঙ্কা। তিনি কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রের আরিনা সাবালেঙ্কাকে ৬-২, ৬-৪ গেমে পরাজিত করেন। শেষ চারের আরেক ম্যাচে চেক প্রজাতন্ত্রের মারকেতা ভন্দ্রোউসোভার মুখোমুখি হবেন ওয়ার্ল্ড কার্ড নিয়ে এবারের উইম্বলডনে খেলতে আসা ‘টেনিস মম’ ইউক্রেনের এলিনা স্ভিতোলিনা।

গতবার প্রথম আরব ও আফ্রিকান নারী হিসেবে গ্র্যান্ড স্লাম জয়ের সুযোগ হারিয়েছিলেন জাবির। তবে এবার গ্র্যান্ড স্লাম শিরোপার অপেক্ষা ফুরাতে চান মেয়েদের ষষ্ঠ বাছাই টেনিস তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১০

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১১

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১২

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১৪

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১৫

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৬

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৭

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৮

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৯

চরিত্র হনন: এক নীরব ঘাতক

২০
X