স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৯:৪৬ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১০:০৭ এএম
অনলাইন সংস্করণ

আলকারাজকে হারিয়ে প্রথম উইম্বলডন শিরোপা জিতলেন সিনার

ইয়ানিক সিনার । ছবি : সংগৃহীত
ইয়ানিক সিনার । ছবি : সংগৃহীত

অলইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে ইতিহাস রচনা করলেন ইতালির ইয়ানিক সিনার। বিশ্বের এক নম্বর এই টেনিস তারকা স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী কার্লোস আলকারাজকে হারিয়ে জিতলেন জীবনের প্রথম উইম্বলডন শিরোপা।

রোববারের ফাইনালে সিনারের জয় ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে। মাত্র ৩৫ দিন আগেই ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে আলকারাজের কাছেই পাঁচ সেটের রোমাঞ্চকর লড়াইয়ে হেরেছিলেন সিনার। সেদিন দুই সেটে এগিয়ে থেকেও হাতছাড়া হয়েছিল শিরোপা। এবার সেই আক্ষেপ মুছে নতুন গল্প লিখলেন ২৩ বছর বয়সী এই ইতালিয়ান।

‘এটি সত্যিই বিশেষ। আমি স্বপ্নের মতো মুহূর্ত উপভোগ করছি,’ ম্যাচ শেষে উচ্ছ্বসিত সিনার বলেন।

এই জয়ের মাধ্যমে সিনার তার চতুর্থ গ্র্যান্ডস্লাম শিরোপা ঘরে তুললেন, তবে এটি প্রথমবারের মতো হার্ড কোর্টের বাইরে কোনো বড় ট্রফি। একই সঙ্গে শেষ হলো উইম্বলডনে আলকারাজের ২৪ ম্যাচের জয়ের ধারাও।

ফাইনালের চতুর্থ সেটে ৩-১ গেমে এগিয়ে থেকে চূড়ান্ত সময়ে যখন শিরোপার দিকে এগিয়ে যাচ্ছিলেন সিনার, তখনো অনেকেই প্যারিসের ব্যথার স্মৃতি মনে করছিলেন। প্রথম ম্যাচ পয়েন্ট মিস করার পরও মানসিক দৃঢ়তা ধরে রেখে দ্বিতীয় সুযোগে কাজ সেরে নেন তিনি।

সিনারের জয় থামিয়ে দিল আলকারাজের টানা তিনটি উইম্বলডন শিরোপা জয়ের স্বপ্ন। ওপেন যুগে মাত্র পাঁচজন পুরুষ খেলোয়াড়ই এমন কীর্তি গড়তে পেরেছেন।

ম্যাচ শেষে আলকারাজ জানান, ‘পরাজয় সবসময়ই কঠিন। তবে ইয়ানিককে অভিনন্দন। সে দুর্দান্ত টেনিস খেলেছে এবং আরও অনেক শিরোপা জিতবে।’

এখনকার টেনিস দুনিয়ায় সিনার-আলকারাজ দ্বৈরথই সবচেয়ে আকর্ষণীয়। এই দুই তরুণ প্রতিভার লড়াই যেন ফেদেরার-নাদাল-জকোভিচদের উত্তরাধিকার টিকিয়ে রাখার নতুন আশার নাম।

আর এই জয়ের মাধ্যমে ইতালির হয়ে প্রথমবারের মতো কোনো পুরুষ খেলোয়াড় উইম্বলডনের সিঙ্গেলস শিরোপা জিতলেন। ইতিহাসের অংশ হয়ে গেলেন ইয়ানিক সিনার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X