কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৭:৩১ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

৯ বছর পর মালিককে চিনে ফেলল কুকুর

কুকুর মানুষভক্ত প্রাণী হিসেবে পরিচিত। ছবি : সংগৃহীত
কুকুর মানুষভক্ত প্রাণী হিসেবে পরিচিত। ছবি : সংগৃহীত

তুমি বরং কুকুর পোষো, প্রভুভক্ত খুনসুটিতে কাটবে তোমার নিবিড় সময়- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর একটি কবিতার প্রথম দুটি চরণ এটি। প্রাণীদের মধ্যে কুকুর খুবই প্রভুভক্ত- এ কথা আমরা সবাই জানি। মালিকের জন্য জীবনও বিলিয়ে দিতে পারে এ প্রাণীটি।

এসব কারণেই হয়তো কুকুরের প্রতি মানুষের একটি আজন্ম অকৃত্রিম ভালোবাসা রয়েছে। আর এমনই একটি দৃষ্টান্ত তৈরি হয়েছে লাস ভেগাসে। প্রায় ৯ বছর পর মালিককে ফিরে পেল একটি কুকুর।

সালটা ২০১৫, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বাবা-মায়ের সঙ্গেই থাকতেন ২৮ বছর বয়সী মোনারেজ। সঙ্গে থাকত ২ বছর বয়সী তার পোষা কুকুর গিজমো। হঠাৎ একদিন বাড়ির পেছনের গেট দিয়ে বের হয়ে আর ফিরে আসেনি কুকুরটি। এরপর কেটে গেছে প্রায় ৯ বছর।

ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি শেষে শিক্ষকতা পেশা শুরু করেছেন মোনারেজ। বয়স হয়েছে ৩৭। তাই বলে গিজমোর প্রতি ভালোবাসার কমতি হয়নি তার। সবসময় খুঁজে বেড়াতেন হারানো কুকুরকে।

এরপর গত ১৭ জুলাই পশু হাসপাতালের একটি মেইল পান মোনারেজ। সঙ্গে সঙ্গেই তিনি ছুটে যান সেখানে। ৯ বছর পরও নাম ধরে ডাকতেই সাড়া দেয় গিজমো। তার মাইক্রোচিপ স্ক্যান করে পশু চিকিৎসকরা নিশ্চিত হন এটাই বহুদিন আগে হারিয়ে যাওয়া মোনারেজের পোষা কুকুর।

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে মোনারেজ জানান, ৯ বছরে অনেকটাই পাল্টে গেছে গিজমো। তাকে অসুস্থ অবস্থায় এক মহিলা খুঁজে পান। এরপর শহরের ওই পশু হাসপাতালে রেখে যান তিনি।

মোনারেজের মতে, এত বছর পর গিজমোকে খুঁজে পাওয়া একটি অলৌকিক ঘটনা। ৯ বছরে তারও বয়স বেড়ে ১১ হয়েছে। এখন অনেকটাই অসুস্থ। তা সত্ত্বে ও গিজমোকে বাড়িতেই নিয়ে আসেন মোনারেজ। নিজের কাছে রেখেই কুকুরটিকে চিকিৎসা দিচ্ছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

১০

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

১১

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

১২

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

১৩

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১৪

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৫

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১৬

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৭

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৮

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৯

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

২০
X