কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০৮:৪২ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৯:০৬ এএম
অনলাইন সংস্করণ

খাবারে পাওয়া মুক্তা দিয়ে বাগদানের আংটি

স্যান্ডির বাগদানের আংটি। ছবি : সংগৃহীত
স্যান্ডির বাগদানের আংটি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ওয়েস্টারলি শহরের উপকণ্ঠে দ্য ব্রিজ রেস্টুরেন্ট অ্যান্ড র’ বার। সেখানে ঝিনুক দিয়ে তৈরি বিশেষ এক খাবার খাচ্ছিলেন প্রেমিক যুগল কেন স্টেইনক্যাম্প এবং স্যান্ডি সিকোরস্কি। হঠাৎ স্যান্ডির মুখে কিছু একটা আটকে যায়। পরে জানা যায় সেটি একটি মুক্তা।

শনিবার (২৯ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, রেস্তোরাঁয় তাদের সঙ্গে স্যান্ডির ভাই ও ভাইয়ের স্ত্রীও ছিলেন। গহনা নিয়ে বিশেষ আগ্রহ আছে স্যান্ডির ভাইয়ের স্ত্রীর। ঝিনুকে পাওয়া বস্তুটি হাতে নেওয়ার পরই তার ধারণা হয় এটি একটি মুক্তা। তবে তারা কেউ বিষয়টি নিশ্চিত হতে পারছিলেন না। সেটি নিয়ে তারা এক জহুরির কাছে যান। জহুরি পরীক্ষা করে জানান বস্তুটি মুক্তা। আর আকারে এটি ৯ দশমিক ৮ মিলিমিটার।

জহুরি আরও জানান, আকার ও ওজন দেখে মনে হচ্ছে, মুক্তাটি তৈরি হতে অন্তত ৫০ বছর সময় লেগেছে।

ওই ঘটনা সম্পর্কে স্যান্ডি বলেন, বড় আকারের ওই ঝিনুক মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হয়, এর মধ্যে অস্বাভাবিক কিছু একটা আছে। এরপর সেটি বের করে হাতে নিই। আমার ভাইয়ের স্ত্রী তখন প্রশ্ন করে, এটা দাঁত নাকি?

কেন-স্যান্ডি যুগল জানান, রেস্তোরাঁয় খেতে গিয়ে ঝিনুকে মুক্তা পাওয়ার পরই সিদ্ধান্ত নেন যদি কখনো তারা বিয়ে করেন, তাহলে বাগদানের আংটি বানাবেন এই মুক্তা দিয়ে। পরিকল্পনামতো সেটি দিয়ে পরে একটি আংটি বানান কেন। ৮ জুলাই আংটি নিয়ে স্যান্ডিকে বিয়ের প্রস্তাব দেন তিনি। এরপর তারা সিদ্ধান্ত নেন, বাগদানের অনুষ্ঠান হবে ওই রেস্তোরাঁতেই। বাগদানের অনুষ্ঠানেই মুক্তা পাওয়ার এই গল্প শুনিয়েছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১০

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১১

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১২

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৩

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৪

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৫

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৬

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৭

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৮

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৯

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

২০
X