কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০৯:৩৪ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ

জাদুঘরে রাখা ৩৫০০ বছরের পুরোনো জার ভেঙে ফেলল শিশু

ভাঙা জার। ছবি: সংগৃহীত
ভাঙা জার। ছবি: সংগৃহীত

ইসরায়েলে একটি জাদুঘরে ঘুরতে গিয়ে চার বছর বয়সী শিশু এমন এক কাজ করেছে, যার ক্ষতি টাকায় বিবেচনাযোগ্য নয়। সে কৌতূহলবশত ৩৫০০ বছর পুরোনো একটি জার দেখতে গিয়ে ভেঙে ফেলেছে।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসির এক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাটি ঘটে হাইফাতে হেচট মিউজিয়ামের প্রবেশদ্বারে। যেখানে জারটি রাখা হয়েছিল।

তার বাবা অ্যালেক্সের ভাষ্যমতে, ওই শিশু জারটি সামান্য টেনে দেখার চেষ্টা করে। কারণ সে দেখতে চাচ্ছিল এটির ভেতরে কী আছে। দুর্ঘটনার পর বাবা হতবাক হয়ে যান। মুহূর্তের জন্য তিনি ভাবছিলেন তার ছেলে এ কাজ করেনি।

জাদুঘর কর্তৃপক্ষ জানান, জারটি কাচে বা অন্য কিছু দ্বারা আবদ্ধ ছিল না। কারণ তারা বিশ্বাস করেন যে কোনো ঐতিহাসিক জিনিসসমূহ কোনো রকম বাধা ছাড়াই উপভোগ করতে হয়।

আরও জানান, জাদুঘরের কোনো জিনিস ইচ্ছাকৃতভাবে ক্ষতি করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়।

তবে জারটি ভাঙার ক্ষেত্রে তেমন কিছু দেখা যায়নি। দুর্ঘটনাক্রমে শিশুটির দ্বারা জারটি ক্ষতিগ্রস্ত হয়।

জারটি সম্পর্কে জাদুঘর কর্তৃপক্ষ জানান, জারটি সম্ভত অলিভ অয়েল বা ওয়াইনের মতো পণ্যবহন করার জন্য ব্যবহৃত হতো । ধারণা করা হচ্ছে, এটি কেনান অঞ্চলে তৈরি করা হয়েছিল যা রাজা সলোমন বা রাজা ডেভিডের আগেকার সময়ের।

তবে তারা ধারণা করছেন, জারটি পুনরুদ্ধার করে আবার প্রদর্শন করা যাবে। হেচট মিউজিয়াম বলেছে, কয়েক দিন আগে ঘটে যাওয়ার এই ঘটনাটির পর শিশুটিকে তার পরিবারের সঙ্গে জাদুঘরের আবার প্রদর্শনীতে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X