কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের তিন মিনিটের মাথায় ডিভোর্স

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিয়ের জন্য মানুষ কত কি না করে। অথচ সেই বিয়েও ভেঙে যাচ্ছে মুহূর্তেই। সম্প্রতি বিশ্বের সবচেয়ে স্বল্প সময়ের বিয়ের রেকর্ড হয়েছে। দ্য নিউজ ডেমোক্রেসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এটাই হয়তো বিশ্বের সবচেয়ে স্বল্প সময়ের বিয়ে। এ বিয়েটি মাত্র তিন মিনিট স্থায়ী হয়েছিল। এরপর একটি মন্তব্যের জেরে বিয়েটি ভেঙে যায়।

সংবাদমাধ্যম জানিয়েছে, কুয়েতের একটি বিয়ের অনুষ্ঠানে এমন ঘটনা ঘটেছে। বিয়ের অনুষ্ঠানে স্বামী মঞ্চে উঠতে গিয়ে পড়ে যান। এ নিয়ে স্ত্রী মজা করেন। তিনি তাকে স্টুপিড বলে মন্তব্য করেন। এতে স্বামী চটে গিয়ে এমন সিদ্ধান্ত নেন। এ সময় তারা বিয়ের অনুষ্ঠান ত্যাগ করেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) একজন পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, আমি একটি বিয়ের অনুষ্ঠানে গেছিলাম। সেখানে স্ত্রী তার স্বামীকে নিয়ে মজা করছিলেন। যেটা অনেকটা রোস্টিংয়ের মতো ছিল। অনুষ্ঠানে স্বামী মঞ্চে উঠতে গিয়ে পড়ে যান। এতে ক্ষুব্ধ হয়ে তাকে স্টুপিড বলেন। আর তাতে পাত্র চটে যান।

সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাটি নিয়ে মডেল, লেখক এবং পডকাস্ট হোস্ট এমিলি রাতাজকোস্কি একটি চটকদার গল্প আকারে সামনে আনার পর বিষয়টি বেশ আলোচনায় এসেছে।

এ ঘটনায় এক্সে এক ব্যক্তি লেখেন, একটি বিয়ের গল্প শুরু হওয়ার আগেই তা শেষ হয়ে গেল।

আরেকজন লেখেন, এভাবে কোনো অভিনয় করার চেয়ে আগেই বিষয়টি শেষ হলে ভালো হতো ।

দ্য ডেইলি মিরর জানিয়েছে, চলতি সপ্তাহে একটি বিয়ের অনুষ্ঠানে কনে তার স্বামীকে মঞ্চে অপমান করেন। এ সময়ে তিনি তার স্বামীর পোশাক পরিবর্তন করতে বলেন। এতে তিনি চটে গিয়ে এমন কাণ্ড করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত গতিতে বাড়াচ্ছেন কিম জং উন

স্বর্ণের দামে বড় পতন

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

১০

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

১১

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১২

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

১৩

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১৪

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

১৫

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

১৬

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

১৭

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

১৮

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১৯

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

২০
X