কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৭ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

গাঁজা খেয়ে টালমাটাল ভেড়ার পাল

ভেড়ার পাল। ছবি : সংগৃহীত
ভেড়ার পাল। ছবি : সংগৃহীত

দাবানলে বিপর্যস্ত গ্রিস। এরপর বন্যায় বিনষ্ট হয়েছে বিশাল এলাকার কৃষিজমি। ফলে দেখা দিয়েছে গবাদিপশুর খাদ্যসংকট। এমন পরিস্থিতিতে ঘাসের সন্ধানে বিভিন্ন এলাকার ক্ষেত চষে বেড়াচ্ছে গবাদিপশুর পাল। তেমনই একটি ভেড়ার পাল ঘাসের সন্ধানে বেরিয়ে হামলে পড়েছে গাঁজাক্ষেতে। ভেড়াগুলো অদ্ভুত আচরণ শুরু করলে গাঁজা খাওয়ার বিষয়টি সামনে আসে।

সংবাদমাধ্যম জানিয়েছে, ঘাস খুঁজতে গিয়ে গাজা ক্ষেতের বিরাট অংশ খেয়ে নিয়েছে ভেড়ার পালটি। এরপর শুরু করেছে অদ্ভুত আচরণ। এসব গাঁজা গ্রিনহাউসের ভেতরে ওষুধ হিসেবে চাষ করা হয়েছিল।

গাঁজার ক্ষেতটির মালিক জানান, ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাত ও দাবদাহের কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরপর যা অবশিষ্ট ছিল তা ভেড়ার পাল শেষ করে দিয়েছে।

দ্য নিউজপেপার ডট জিআর জানিয়েছে, মধ্য গ্রিসের থেসালিতে বন্যার পানিতে প্লাবিত এলাকায় ভেড়ার পাল চষে বেড়াচ্ছিল। এরপর এগুলো অলমিরোস শহরের কাছে গ্রিনহাউসে ঢুকে পড়ে। ভেড়ার পালটি সেখানকার অন্তত ১০০ কেজি গাঁজা খেয়ে ফেলেছে।

ক্ষেতের মালিক দ্য নিউজপেপার ডট জিআরকে বলেন, ‘আমি হাসব নাকি কাঁদব আসলেই জানি না। এমনিতে দাবদাহ ও বন্যার কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরপর যা অবশিষ্ট ছিল তার সেখানে ভেড়ার পাল ঢুকে সব খেয়ে ফেলেছে। এখন আমি বুঝছি না আসলেই আমার কী বলা উচিত।’

মেষপালকদের একজন জানান, হঠাৎ ভেড়ার পালটি অদ্ভুত আচরণ শুরু করে। প্রথমে তারা এর কারণ বুঝতে পারেননি। পরে অবশ্য গাঁজার ক্ষেত খেয়ে ফেলায় বিষয়টি সামনে আসে।

দেশটির কর্মকর্তারা জানান, চলতি মাসের শুরুর দিকে থেসালির ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এতে বিভিন্ন শহর ও গ্রাম তলিয়ে গেছে। মারা গেছে এক লাখের বেশি প্রাণী ও গবাদিপশু। এ ছাড়া বন্যায় মাঠের ফসলও ভেসে গেছে। ১৯৩০ সালের পর দেশটিতে এমন প্রবল ঘূর্ণিঝড়ের ঘটনা এটাই প্রথম। গ্রীষ্মের ভয়াবহ দাবানলের পর এই ঘূর্ণিঝড় আঘাত হানে।

গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে তার দেশ উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখে পড়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য আরও ত্রাণ চালু করতে যাচ্ছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X