কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে স্বামী খুঁজছেন তরুণী!

প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় তরুণী। ছবি : সংগৃহীত
প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় তরুণী। ছবি : সংগৃহীত

মনের মানুষকে পেতে নানা বাহান করেন তরুণ-তরুণীরা। এবার বিচিত্র কাণ্ড ঘটিয়েছেন এক তরুণী। প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে পড়েছেন এক তরুণী। সেখানে লেখা রয়েছে, ‘স্বামী খুঁজছি’।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে এক মার্কিন তরুণী অদ্ভুত উপায়ে স্বামীর খোঁজ করেছেন। ওই নারীর বক্তব্য, তিনি ডেটিংঅ্যাপে স্বামী খুঁজতে খুঁজতে বিরক্ত। কিন্তু কোনোভাবেই মনের মতো মানুষ খুঁজে পাচ্ছেন না। তাই তিনি রাস্তায় নেমে পড়েছেন।

সংবাদমাধ্যম জানিয়েছেন, ওই তরুণীর নাম ক্যারোলিনা গেইতস। ২৯ বছর বয়সী ওই নারী স্বামীর খোঁজে নিউইয়র্কের রাস্তায় বেরিয়ে পড়েছেন। কারণ সম্পর্কে ওই তরুণী বলেন, ডেটিংঅ্যাপে কাজ হচ্ছে না। কারণ এতে চ্যাট করতে অনেক সময় লাগে।

ওই নারী বন্ধুদের সামনে মজার ছলে বলেছিলেন স্বামী খুঁজতে প্ল্যাকার্ড নিয়ে হয়তো রাস্তায়ই নামতে হবে। তবে বাস্তবেই এমনটি করতে হবে তা তখনও তিনি বুঝতে পারেননি।

ইনস্টাগ্রামে ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, রাস্তায় ‘স্বামী খুঁজছি’ প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ক্যারোলিনা। বিষয়টি অনেকের নজরে এসেছে। মার্কিন এ তরুণী বলেন, মানুষের প্রতিক্রিয়া সবসময় ইতিবাচক। এটি আমার ভালোই লাগছে। আমি আমার স্বাচ্ছন্দ্যের জায়গা থেকে বেরিয়ে আসার জন্য এটি করছি। মানুষ সবসময় বলে, ‘যাও মেয়ে, তোমার স্বামী খুঁজে নাও’। মজার ছলে অনেকেই এমনটি বললেও আমি আমি সত্যিই এটি করছি।

একটি ভিডিওতে দেখা যায়, প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকার সময় এক যুবক এসে তাকে কোলে তুলে নেন। আমার প্ল্যাকার্ড দেখেই তিনি এমনটি করেছেন। এখন তার সঙ্গে আমার যোগাযোগ চলছে। দেখা যাক ভবিষ্যতে কী হয়।

সূত্র: এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১০

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১১

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১২

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৩

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৪

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৫

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৮

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৯

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

২০
X