মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০২:১১ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ছারপোকার উৎপাত ঠেকাতে ফ্রান্সে জরুরি বৈঠক

ফ্রান্সে বেড়েছে ছারপোকার উৎপাত। ছবি : স্টান হোন্ডা
ফ্রান্সে বেড়েছে ছারপোকার উৎপাত। ছবি : স্টান হোন্ডা

হঠাৎ ছারপোকার উৎপাত বেড়ে যাওয়ার অতিষ্ঠ ফ্রান্সবাসী। পরিস্থিতি পর্যবেক্ষণে জরুরি বৈঠক ডেকেছে দেশটির সরকার। মঙ্গলবার (৩ অক্টোবর) এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জনগণের স্বাস্থ্যে গুরুতর প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কায় এ বৈঠক ডাকা হয়েছে। এএফপির বরাতে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফ্রান্সে ছারপোকার উৎপাত এতটা বেড়েছে, এটি একটি রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। জনগণের অভিযোগ, এটি এখন ট্রেন, মেট্রো, সিনেমা হলসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতির মধ্যে দেটিতে রাগবি বিশ্বকাপের আয়োজন চলছে। এ ছাড়া আগামী বছর দেশটিতে অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, দেশটিতে ছারপোকার উৎপাতের জন্য মার্সেই শহরের দুটি স্কুল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তারা বলছে, স্কুলগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর পুনরায় খুলে দেওয়া হবে।

ফ্রান্সের যোগাযোগমন্ত্রী ক্লিমেন্ট বিউন জানিয়েছেন, ছারপোকার উৎপাত নিয়ে যাত্রী ও পরিবহন সংস্থাগুলো বুধবার একটি বৈঠকের আয়োজন করছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা ভ্রমণকারীদের আশ্বস্ত ও সুরক্ষার জন্য গৃহীত পদক্ষেপগুলো জানাতে চাই। দেশটির মুখপাত্র অলিভিয়ার ভেরান জানান, বিষয়টি নিয়ে শুক্রবারও ফ্রান্সে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর দল রেনেসাঁ পার্টির প্রধান সিলভাইন মেইলার্ড জানিয়েছেন, ছাড়পোকার উৎপাত মোকাবিলায় ডিসেম্বরের শুরুতে পার্লামেন্টে একটি ক্রস-পার্টি বিল উত্থাপন করা হবে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী অরেলিয়ান রুসো জানান, বিষয়টি নিয়ে জনগণ আতঙ্কিত নয়। তবে একটি বিষয় আমাকে উদ্বিগ্ন করছে আর তা হলো মানুষরা এমন সংস্থাগুলোর দ্বারা যেন প্রতারিত না হয় যারা ছাড়পোকা তাড়ানোর নামে ২ থেকে ৩ হাজার ইউরো চাইছে। ছারপোকা হচ্ছে সাইমেক্সগণের অন্তর্ভুক্ত এক জাতের পোকা। এটি মানুষের রক্ত শুষে নেয়। সাধারণত রাতে এই পোকার আক্রমণ বেশি হয়। এই পোকার কামড়ের ফলে ত্বকে ফুসকুড়ি, মানসিক প্রভাব এবং অ্যালার্জির প্রতিক্রিয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১০

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১২

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৩

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৪

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৫

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৬

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৭

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৮

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৯

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

২০
X