কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

গাঁজার চকোলেট খেয়ে হাসপাতালে ৬০ স্কুলশিক্ষার্থী

গাঁজার তৈরি চকোলেট। ছবি : রয়টার্স
গাঁজার তৈরি চকোলেট। ছবি : রয়টার্স

গাঁজার তৈরি চকোলেট খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের ৬০ শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে ক্যারিবিয়ান দেশ জামাইকায়। দেশটির শিক্ষামন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্স।

সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তায় বলা হয়, গাঁজার তৈরি রংধনু রংয়ের চকোলেট খেয়ে এসব শিক্ষার্থী প্রথমে প্রথমে বমি করতে শুরু করে। পরে তারা অচেতন হয়ে যায়।

দেশটির শিক্ষামন্ত্রী ফেভাল উইলিয়ামস এক্স বার্তায় জানান, শিশুদের কাছে গাঁজা দিয়ে বানানো পণ্যের অযৌক্তিক বিক্রয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থাকে আমরা শক্তিশালী করতে কাজ করব।

সোমবার শিক্ষামন্ত্রী বলেন, শিশুদের দ্রুত সুস্থতার জন্য কিছু শিশুর শিরায় ওষুধ প্রয়োগ করা হয়েছে।

২০১৫ সালে দেশটিতে গাঁজার ওপর একটি আইন করা হয়। আইনানুযায়ী, ধর্মীয়, চিকিৎসা ও বৈজ্ঞানিক কারণে জামাইকায় একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি বৈধভাবে ২ আউন্স পর্যন্ত গাঁজা রাখতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে শিক্ষামন্ত্রী / শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান, প্রয়োজনে ফের পরীক্ষা

মার্কিন হামলায় ইরানে একই পরিবারের ৩ সদস্য নিহত

গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-ফসলি জমি

ইরানের রাষ্ট্রদূতকে তলব করল ভারত

বৈঠকে বসেছে লেবানন-ইসরায়েল, আলোচনার কেন্দ্রে যে বিষয়

যে ৫ অভ্যাস নীরবে হাড় দুর্বল করে

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, প্লাবিত নিম্নাঞ্চল

শিক্ষার্থীদের আন্দোলনে ওয়াকিটকির ব্যবহার

‘আমি কে, তুমি কে, মুরগি মুরগি’ স্লোগানে মুখর বরিশাল-ঢাকা মহাসড়ক

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অবরোধ, অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

১০

ব্যবসায়ীকে তুলে নিয়ে কান কামড়ে দিলেন বিএনপি নেতা

১১

রাতে ভাত খাওয়া ভালো নাকি ক্ষতি? জানালেন পুষ্টিবিদ

১২

বিছানায় পড়েছিল গৃহবধূর লাশ, হদিস নেই স্বামী-সন্তানের

১৩

আইআরজিসিকে নিয়ে যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্ত অযৌক্তিক: ইরান

১৪

সরকার পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করেছে: রিজভী

১৫

পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

১৬

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

১৭

যুক্তরাষ্ট্র ও ইরানের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা চীনের

১৮

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

১৯

তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে: প্রধানমন্ত্রী

২০
X