কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০৭:৪৭ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

‘মাকড়সার কামড়ে’ প্রাণ গেল গায়কের

মাকড়সার কামড়ে মারা যাওয়া ব্রাজিলিয়ান গায়ক। ছবি : ইনস্টাগ্রাম
মাকড়সার কামড়ে মারা যাওয়া ব্রাজিলিয়ান গায়ক। ছবি : ইনস্টাগ্রাম

ব্রাজিলে মাকড়সার কামড়ে ডার্লিন মরাইস নামে এ গায়কের মৃত্যু হয়েছে। সোমবার (৬ নভেম্বর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ গায়কের মৃত্যু হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গায়কের স্ত্রী জুলিয়ানি লিসবোআ ব্রাজিলের সংবাদমাধ্যম জি১ কে বলেন, মাকড়সার কামড়ে ডার্লিন শরীরে অবসাদ বোধ করছিলেন। এ ছাড়া তার মুখে কালসিটে দাগ পড়ে গিয়েছিল। এজন্য এলার্জির উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়।

তিনি জানান, হাসপাতালে দ্রুত তাকে চিকিৎসা দিয়ে শুক্রবার (৩ নভেম্বর) সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় শনিবার তাকে পালমাস জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। সোমবার তাকে মৃত ঘোষণা করা হয়।

ডার্লিনের স্ত্রী আরও জানান, তাকে ছাড়াও তার মেয়ের পায়ে মাকড়সা কামড়েছিল। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার অবস্থা স্থিতিশীল।

ডার্লিনের পরিবার তার ইনস্টাগ্রামে এক বিবৃতি দিয়েছে। যেখানে বলা হয়েছে, কঠিন বেদনার সময়ে পাশে থাকার জন্য ডিলানের পরিবারকে ধন্যবাদ দেওয়া উচিত। আমাদের চিরন্তন গায়কের কাছে এবং আপনাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ। আমরা আপনাদের ভালোবাসার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

খালিজ টাইমস জানিয়েছে, ডার্লিন মাত্র ১৫ বছর বয়সে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। তার বন্ধু ও ভাইদের নিয়ে তিন সদস্যের একটি ব্যান্ড পার্টি ছিল। তারা তোকান্তিনাস, গয়াস, মারানহোয়া ও পারা বাঝ্যে নিয়মিত পারফর্ম করতেন।

তার চাচাতো ভাই ওয়েসলিয়া সিলভা জি১-কে বলেন, ডার্লিন সবসময় বন্ধুবান্ধবের পাশে থাকতেন। তিনি সদা হাস্যোজ্জ্বল ও সুখি মানুষ ছিলেন। সদা মানুষের সহায়তা করতেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১০

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১১

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১২

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৩

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৪

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৫

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৬

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৮

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

২০
X