কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

দিনে-দুপুরে বাড়ির ভেতর ঢুকে পড়ল বাঘ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দুপুরের তপ্ত রোদে উঠানে কাজ করছিলেন গ্রামবাসীরা। হঠাৎ চোখের সামনে সাক্ষাৎ যমদূত! বন-জঙ্গল ছেড়ে এবার লোকালয়ে ঢুকে পড়ল এক বিশাল ডোরাকাটা বাঘ। এটিকে লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসী তাড়াতে গেলেই বাধে বিপত্তি। একজনের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে রক্তাক্ত করে বাঘটি সোজা ঢুকে পড়ে স্থানীয় একটি বাড়িতে।

এরপর যা ঘটল, তা দেখে সবার চক্ষু চড়কগাছ। ঘরের ভেতর রাখা একটি কাঠের খাটিয়ার ওপর রাজার মতো আয়েশ করে আস্তানা গেড়ে বসল বাঘটি।

রুদ্ধশ্বাস এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের বান্ধবগড় বাঘ সংরক্ষণ প্রকল্পের সীমানাঘেঁষা একটি গ্রামে। সোমবার সকাল থেকেই পানপথ বাফার জোন এলাকায় বাঘটিকে ঘুরতে দেখা যাচ্ছিল।

দুপুরের দিকে সেটি গ্রামে ঢুকে আক্রমণ চালায় গোপাল কোল নামের এক তরুণের ওপর। বাঘের থাবায় তার পায়ে গুরুতর চোট লাগে। আক্রমণের পর বাঘটি দুর্গাপ্রসাদ দ্বিবেদী নামের এক বাসিন্দার শোবার ঘরে ঢুকে পড়ে এবং বিছানায় গিয়ে বসে থাকে। ভয়ে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রাণ বাঁচাতে বাড়ির ছাদে আশ্রয় নেন।

খবর পেয়ে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ ৮ ঘণ্টার রুদ্ধশ্বাস চেষ্টার পর বাঘটিকে অচেতন করে উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে আহত যুবক কাটনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মানুষের বিছানায় বাঘের বসে থাকার সেই বিরল ভিডিওটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১০

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১১

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১২

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৩

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৪

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৫

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৭

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৮

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৯

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

২০
X