কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ

গায়ে আগুন দিয়ে দৌড়ে বিশ্বরেকর্ড

শৈশব থেকেই আগুন নিয়ে খেলতে ভালোবাসতেন ফরাসি দমকলকর্মী জোনাথন ভেরো। পাশাপাশি তিনি পেশাদার স্ট্যান্টম্যানও।
শৈশব থেকেই আগুন নিয়ে খেলতে ভালোবাসতেন ফরাসি দমকলকর্মী জোনাথন ভেরো। পাশাপাশি তিনি পেশাদার স্ট্যান্টম্যানও।

আগুনের কথা এলেই আতঙ্ক কাজ করে সবার মনে। কারণ, সর্বভুক আগুনে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হতে পারে যে কোনো অট্টালিকা। তাই অনল থেকে বাঁচতে সচেতন থাকার চেষ্টায় থাকে মানুষ; কিন্তু ফ্রান্সের দমকলকর্মী জোনাথন ভেরো ভয় পাওয়ার পাত্র নন। আগুন নিয়ে সবসময় তার মধ্যে আবেগ কাজ করে। বলা যায়, আগুন নিয়ে খেলতেই তিনি ভালোবাসেন। যার ওপর ভর করে গায়ে আগুন দিয়ে এ দমকলকর্মী অর্জন করলেন দুটি বিশ্বরেকর্ড।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যমতে, ৩৯ বছর বয়সী ভেরো প্রতিরক্ষামূলক স্যুট পরে গায়ে আগুন দিয়ে সর্বোচ্চ ২৭২.২৫ মিটার দৌড়ান। আগের রেকর্ডটি ছিল ২০৪.২৩ মিটার দৌড়ানোর। একই সঙ্গে পুরো শরীরে আগুন দিয়ে অক্সিজেন ছাড়া দ্রুততম সময়ে ১০০ মিটার দৌড়ানোর রেকর্ডও অর্জন করেন ভেরো। এতে মাত্র ১৭ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। আগে রেকর্ড দুটি ছিল যুক্তরাজ্যের অ্যান্টনি ব্রিটনের।

শৈশব থেকেই আগুন নিয়ে খেলতে ভালোবাসতেন ফরাসি দমকলকর্মী ভেরো। পাশাপাশি তিনি পেশাদার স্ট্যান্টম্যানও। গায়ে আগুন দিয়ে দৌড়ানোর মতো দুঃসাহসিক কাজ তিনি করেছেন নিজেকে ধাক্কা দিতে। একই সঙ্গে আগুনশিল্পী হিসেবে তিনি যে আরও বেশি কিছু করতে পারেন, তা পরখ করে নেওয়াও ছিল লক্ষ্য।

সূত্র : খালিজ টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X