স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৮:২৩ এএম
অনলাইন সংস্করণ

লেভান্তের মাঠে বার্সার রোমাঞ্চকর জয়

গোলের পর বার্সা ফুটবলারদের উল্লাস। ছবি : সংগৃহীত
গোলের পর বার্সা ফুটবলারদের উল্লাস। ছবি : সংগৃহীত

লা লিগায় টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেল চ্যাম্পিয়ন বার্সেলোনা। রোববার (২৪ আগস্ট) বাংলাদেশ সময় রাত দেড়টায় সিউদাদ দে ভ্যালেন্সিয়ায় নাটকীয় ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে কাতালানরা।

প্রথমার্ধে সম্পূর্ণভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করেও (৮৫% পজেশন) গোলপোস্টে বল ঢোকাতে ব্যর্থ হয় বার্সা। উল্টো সুযোগ কাজে লাগিয়ে লেভান্তে হাফটাইমে ২-০ গোলে এগিয়ে যায়। ১৫ মিনিটে ইভান রোমেরোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। যোগ করা সময়ে (৪৫+৭ মিনিট) হ্যান্ডবলের কারণে ভিএআর থেকে পাওয়া পেনাল্টি থেকে স্কোরলাইন দ্বিগুণ করেন অভিজ্ঞ হোসে লুইস মোরালেস।

মার্কাস রাশফোর্ড বার্সেলোনার জার্সিতে প্রথমবারের মতো একাদশে ছিলেন, তবে প্রভাব ফেলতে না পেরে বিরতির পরই বদলি হয়ে যান। বিরতির পরই বার্সার রূপ বদল। ৪৯ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে ব্যবধান কমান পেদ্রি। মাত্র তিন মিনিট পর রাফিনহার ক্রস থেকে দারুণ ভলিতে সমতা ফেরান ফেরান তোরেস।

শেষ দিকে রবার্ট লেভানডভস্কি নামলেও গোলের দেখা পাননি তিনি। তবে অপেক্ষা শেষ হয় যোগ করা সময়ের প্রথম মিনিটে। মাত্র ১৮ বছর বয়সী লামিন ইয়ামালের বাড়ানো ক্রসে বিভ্রান্ত হয়ে আত্মঘাতী গোল করেন লেভান্তে ডিফেন্ডার উনাই এলহেসাবেল। সেটিই হয়ে যায় ম্যাচের ভাগ্য নির্ধারণী মুহূর্ত।

বার্সেলোনা দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়েই তালিকার শীর্ষে থাকল। অন্যদিকে লেভান্তে টানা দুই হার নিয়ে মৌসুম শুরু করল দুঃস্বপ্নে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X