কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০৬:১৮ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

গরুকে মদ খাওয়াচ্ছেন জাকারবার্গ!

পিএডমন্টে গরুর খামার পরদর্শনে জাকারবার্গ। পুরোনো ছবি। 
পিএডমন্টে গরুর খামার পরদর্শনে জাকারবার্গ। পুরোনো ছবি। 

নতুন আরও একটি প্রকল্প হাতে নিয়েছেন মেটার প্রধান নিবাহী মার্ক জাকারবার্গ। এবার তিনি ঝুঁকেছেন গরুর খামারের দিকে। সেখানকার খাবারের তালিকা দেখলে যে কারেও চোখ চড়কগাছে ওঠার অবস্থা। খামারের গরুর খাবারের তালিকায় রাখা হয়েছে মদ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাওয়াইয়ের কো’লু খামারে গরু পালন করছেন জাকারবার্গ। বিশ্বের সেরা মাংস উৎপাদনের জন্য এ প্রকল্প হাতে নিয়েছেন তিনি। আর খামারের খাবারের তালিকায় রয়েছে বাদাম ও মদ। গরুর জন্য এসব খাবার নিজ খামারেই উৎপাদন করা হচ্ছে।

মার্ক জাকারবার্গ জানান, তার খামারে ওয়াগু ও আঙ্গুস প্রজাতির গরু রয়েছে। এসব প্রজাতির গরুর প্রবৃদ্ধির জন্য ম্যাকাডেমিয়া বাদাম ও বেয়ার খাওয়ানো হয়। এসব খাবারও উৎপাদন করা হচ্ছে নিজস্ব ফার্মে।

আঙ্গুস প্রজাতির এ গরুগুলো যুক্তরাষ্ট্রে স্টেকের জন্য বেশ জনপ্রিয়। আর ওয়াগু হলো জাপানের গরুর মাংসের জন্য সুপরিচিত একটি জাত। এসব প্রজাতির গরু প্রতি বছরে পাঁচ হাজার থেকে ১০ হাজার পাউন্ড খাবার খায়। যার জন্য প্রয়োজন হয় অনেক একর ম্যাকডেমিয়া গাছ।

তার এ প্রকল্পের সাথে সংযুক্ত রয়েছেন নিজের মেয়েরাও। তিনি জানান, মেয়েরাও তাকে খামারে কাজে সহযোগিতা করছেন। তারা ম্যাক গাছের চারা রোপণ করছেন এবং বিভিন্ন প্রাণীরও যত্ন নিচ্ছেন। যদিও প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

ইনস্টাগ্রামের এক ছবিতে তার সামনে গরুর মাংস রাখার ছবি দেখা গিয়েছে। এছাড়া অপর এক ছবিতে তার মেয়েদের খামারে কাজ করতে দেখা গিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ পোস্ট করার পর সেটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

এক ব্যবহারকারী লিখেন, তোরা কি মদ খেয়ে মাতাল হয় না? আরেক ব্যবহারকারী লিখেন, এগুলো কেবল অর্থ সম্পদ আর জমির অপচয় ছাড়া কিছু না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১০

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১১

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১২

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৩

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৪

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৫

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৬

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৭

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৮

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৯

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

২০
X