কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ১০:৫১ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

শিঙাড়া অর্ডার করে খোয়ালেন পৌনে ২ লাখ টাকা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বন্ধুদের সঙ্গে খাওয়ার জন্য অনলাইনে ২৫ প্লেট শিঙাড়া অর্ডার করেছিলেন মুম্বাইয়ের এক চিকিৎসক। আর এতেই পৌনে দুই লাখ টাকা খুইয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন থেকে জানা যায়, অনলাইনে একটি দোকানের নম্বর খুঁজে পেয়ে সেখান থেকে শিঙাড়া অর্ডার করেছিলেন তিনি। দোকানটি বেশ জনপ্রিয়।

ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। তদন্তের স্বার্থে দোকানের নাম জানায়নি পুলিশ।

জানা গেছে, ওই চিকিৎসক এবং তার কয়েকজন বন্ধু পিকনিকে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। আর সেই জন্যই অনলাইনে শিঙাড়া অর্ডার করা হয়েছিল। অনলাইনে পাওয়া খাবার দোকানের নম্বর দেখে ফোন করার পরে এক ব্যক্তি ১৫০০ টাকা অগ্রিম পাঠাতে বলেন। এরপর চিকিৎসকের হোয়াটসঅ্যাপে জানানো হয় যে শিঙাড়ার অর্ডার হয়ে গিয়েছে এবং অনলাইন পেমেন্ট করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পাঠানো হয়।

পুলিশের কাছে অভিযোগ জানিয়ে ওই চিকিৎসক বলেছেন, তাকে ফোনের অন্য প্রান্ত থেকে একজন নির্দেশ দিয়েছিলেন একটি ট্রানজেকশন আইডি তৈরি করার। এর সাহায্যেই পেমেন্ট করা হবে বলে জানায় ওই ব্যক্তি। এরপর পেমেন্ট করতে গিয়েই মোট পৌনে দুই লাখ টাকা খুইয়েছেন তিনি।

অনলাইনে প্রতারণার ফাঁদ ক্রমশ বাড়ছে। খাবার অর্ডার হোক বা শপিং, অনলাইন মাধ্যমে সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একেবারেই টাকাপয়সার লেনদেন করা উচিত নয়।

এদিকে চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে পুলিশের সাইবার ক্রাইম বিভাগ এফআইআর দায়ের করে ঘটনার তদন্তে নেমেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X