বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০৪:০৬ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

পরিবার, বন্ধুমহল-কর্মক্ষেত্রে বেমানানদের দিন আজ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মন খারাপ করে বসে আছে এক কিশোর । ছবি : ‍সরকার জারিফ
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মন খারাপ করে বসে আছে এক কিশোর । ছবি : ‍সরকার জারিফ

পৃথিবীতে এমন অনেক মানুষ যারা পরিপাটি থাকতে পছন্দ করেন না। উষ্কখুষ্ক চুল-দাড়ি-গোঁফ ছাঁটে না, যেমন-তেমন পোশাক পরে ঘুরে বেড়ানোই তাদের অভ্যাস। সমাজের চোখে হয়তো এগুলো অদ্ভুত বা উদ্ভট। কারও সঙ্গে হয়তো তাদের জীবনযাপন মেলে না। নিজেদের কোথাওই তারা খাপ খাওয়াতে পারে না। পরিবার, বন্ধুমহল, কর্মক্ষেত্র-সর্বত্রই তারা বেমানান, বেখাপ্পা।

তবে এসব অসংগতি নিয়ে তাদের নিজেদের কোনো মাথাব্যথা নেই। নিজের ব্যক্তিজীবন নিয়ে সংকোচ না থাকলেও, চারপাশ নিয়ে তারা সংকোচে ভোগে। বাস্তবের পৃথিবীর সঙ্গে তাদের সম্পর্ক কম। ফলে যোগাযোগদক্ষতাও একেবারে শূন্যের কাছাকাছি। কথায় মাধুর্য নেই। আচরণে স্বতঃস্ফূর্ত নয়। আড্ডায়-আয়োজনে তাদের উপস্থিতিও নেহাতই খাপছাড়া। গুরুত্বপূর্ণ আলাপে আলটপকা অপ্রাসঙ্গিক মন্তব্য করে বসে হয়তো। অধিকাংশ সময়ই তাদের কথাবার্তা মনে হয় অবান্তর। এ ধরনের লোকদের সমাজ আখ্যা দেয় অসামাজিক বা উটকো লোক বলে।

বাইরের জগতের সঙ্গে আপাত যোগাযোগহীন এই মানুষগুলোর কিন্তু নিজস্ব একটা জগৎ আছে। অধিকাংশ ক্ষেত্রেই তারা একটি নির্দিষ্ট বিষয়ে নিমগ্ন থাকে। সাহিত্য, খেলাধুলা বা গবেষণা—ব্যক্তিভেদে এমন কোনো বিষয়ে তাদের তীব্র ঝোঁক থাকে। ওই বিষয়টির নাড়ি-নক্ষত্র থাকে তাদের নখদর্পণে। আবিষ্ট মানুষটি তার মনোযোগ আর অন্য কোথাও সরাতে পারেন না। অসামাজিক ও নিঃসঙ্গ হয়েই কাটে তাদের জীবন। এমন মানুষদের ইংরেজিতে বলা হয় ‘ডর্ক’।

আজ ১৫ জুলাই, এমন মানুষদের দিন। দিবসটির আনুষ্ঠানিক নাম ‘বি অ্যা ডর্ক ডে’।

আমাদের আশপাশে এ ধরনের মানুষ যারা আছেন, তারা সমাজেরই বৈচিত্র্য। তাদের অন্য দৃষ্টিতে দেখা বা তুচ্ছতাচ্ছিল্য করা উচিত নয়।

গোষ্ঠীবদ্ধ মানবসমাজে ভিন্ন চরিত্রের মানুষগুলো বস্তুত একধরনের সৌন্দর্য। উটকো নয় মোটেই। এ বিষয়ে সচেতনতা তৈরি করতেই ২০০৪ সালে এই দিবসের চল হয়। প্রচলন করেন রুথ ও টমাস রয় নামের দুজন ব্যক্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X