কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

চোখ জুড়ানো এ ফুলের কাছে গেলেই সর্বনাশ

স্টিংকনেটের গাছের ফুল। ছবি : সংগৃহীত
স্টিংকনেটের গাছের ফুল। ছবি : সংগৃহীত

গাছটার নাম স্টিংকনেট। রাশি রাশি হলুদ ফুল দেখলেই ছবি তুলতে নেমে পড়তে ইচ্ছে করবে। এক মুষ্টি তুলেও আনতে চাইবেন কেউ কেউ কিন্তু ছুয়ে দেখা তো দূরের কথা কোনোভাবেই এ ফুলের কাছেও যাওয়া যাবে না।

অ্যারিজোনা বিশ্ববিদ্যালয় জানিয়েছে, না চিনে এই ফুল ভুল করে কেউ ধরলে ভয়াবহ শ্বাসকষ্ট শুরু হতে পারে।

এ গাছের কারণেই কি না যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার একটি জনপ্রিয় পিকনিক স্পট এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। শুধু অ্যারিজোনাতেই নয়, বিভিন্ন অঞ্চলে এই আগাছা ফুল ছড়িয়ে পড়ছে। যা নিয়ে রীতিমতো আতঙ্কিত মার্কিনিরা।

এই গাছের কাছে যেন কেউ না যায় এ জন্য সবাইকে সচেতন করতে সতর্কতা জারি করা হয়। মানুষ যেন এ ফুল গাছের কাছে না যায় এ জন্য বিভিন্ন এলাকায় সাইনবোর্ড, বিলবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কোনোভাবেই তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

মার্কিন গণমাধ্যমগুলো বলছে, স্টিংকনেটের সরু সবুজ ডালপালাগুলোতে সুন্দর হলুদ ফুল ফোটে। এই গাছ দুই ফুটের মতো লম্বা হতে পারে। তবে সমস্যা হলো, এদের নেলপলিশ রিমুভার বা পোড়া রাবারের মতো তীব্র গন্ধ রয়েছে।

ঝামেলা খবর আরও আছে। এ গাছের সংস্পর্শে আসলে শরীরে ফোসকা বা র‌্যাশ উঠতে পারে। তাই গাছটির কাছে হাঁটা বা এ আগাছার ওপর পা না ফেলার জন্য অনুরোধ করা হয়েছে।

অ্যারিজোনা নেটিভ প্ল্যান্ট সোসাইটির কর্মকর্তারা বলেছেন, ২০১৬ ও ২০১৮-১৯ সালের আর্দ্র শরৎ এবং শীত মৌসুমে ম্যারিকোপা কাউন্টিতে স্টিংকনেট প্রবলভাবে ছড়িয়ে পড়েছিল। যা আর নির্মূল করা যাচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X