কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৪:০২ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াটসঅ্যাপ চ্যাটে নতুন চমক

হোয়াটসঅ্যাপের লোগো। ছবি : সংগৃহীত
হোয়াটসঅ্যাপের লোগো। ছবি : সংগৃহীত

কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ নতুনভাবে মেটা এআই প্রযুক্তি ব্যবহার করে চ্যাটবটের মাধ্যমে ম্যাসেজ সারসংক্ষেপ দেখার সুবিধা চালু করেছে। এতে ব্যস্ত ব্যবহারকারীরা অপরিচিতদের পাঠানো বার্তা না পড়েও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন যা বেশ জনপ্রিয়তা পেয়েছে ব্যাবহারকারিদের মাঝে। যদিও এই ‘এআই মেসেজ সামারি’ সুবিধাটি আপাতত শুধুমাত্র যুক্তরাষ্ট্রে চালু আছে।

এছাড়া হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টে বড় ব্যবসাগুলোর জন্য ভয়েস কল ও ভয়েস বার্তার সুযোগ বাড়ানো হয়েছিল কিছুদিন আগে। ভবিষ্যতে এআই ভয়েস এজেন্ট যুক্ত করে স্বয়ংক্রিয় গ্রাহকসেবাও দেওয়া যাবে বলে জানা যায়।

এসব সুবিধার পর এবার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে নতুন একটি ফিচার। এখন থেকে গ্রুপ চ্যাটে একাধিক সদস্য একসঙ্গে টাইপ করলে, সেটি চ্যাটে না ঢুকলেও বোঝা যাবে। নতুন এই সুবিধার ফলে ব্যবহারকারীরা বুঝতে পারবেন, কোন সময়ে কতজন সদস্য একসঙ্গে বার্তা লিখছেন।

হোয়াটসঅ্যাপের পরীক্ষামূলক সংস্করণ নিয়ে কাজ করা প্রযুক্তিবিষয়ক সাইট ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সর্বশেষ বিটা সংস্করণে (২.২৫.২০.১৭) এই ফিচারটি দেখা যাচ্ছে।

আগে, গ্রুপে কেউ বার্তা টাইপ করলে চ্যাট তালিকায় শুধু একজন অংশগ্রহণকারীর নাম দেখাত। অন্য কেউ একই সময়ে বার্তা টাইপ করলেও তা বোঝা যেত না যতক্ষণ না ব্যবহারকারী চ্যাট খুলতেন।

নতুন ফিচারে এবার এই সমস্যার সমাধান হয়েছে। এখন চ্যাট তালিকায় লেখা থাকবে। যেমন- ‘২ জন টাইপ করছে’ কিংবা ‘৩ জন টাইপ করছে’। এতে করে চ্যাটে ঢুকতেই হবে না, বাইরে থেকেই জানা যাবে গ্রুপে আলোচনায় কে বা কারা সক্রিয় আছেন।

তবে এই সুবিধাটি কেবল বার্তা টাইপ করার ক্ষেত্রেই প্রযোজ্য। যদি একাধিক সদস্য একসঙ্গে ভয়েস বার্তা রেকর্ড করেন, তাহলে এখনো শুধু একজনের নামই দেখা যাবে।

গ্রুপে আলোচনার স্বচ্ছতা ও গতিশীলতা বাড়াতে হোয়াটসঅ্যাপের এই ছোট কিন্তু কার্যকরী পরিবর্তনটি ইতোমধ্যেই প্রশংসিত হচ্ছে। পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও, ভবিষ্যতে সব ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হতে পারে।

এই ফিচারটি সম্পর্কে আপনি কী ভাবছেন? গ্রুপ চ্যাটে এটি কেমন কাজে আসবে বলে মনে করেন? চাইলে নিচে কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন আমাদের সবাইকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X