কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াটসঅ্যাপে নতুন এআই ফিচার

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

মেসেজ লিখতে গিয়ে বানান ভুল, গুছিয়ে না বলা—এই ঝামেলা আমাদের অনেকেরই প্রায়ই হয়। এবার সেই সমস্যা দূর করতে হোয়াটসঅ্যাপ আনলো দারুণ এক সুবিধা ‘মেটা এআই রাইটিং হেল্প’।

এই ফিচারটি আপনার লেখার সহকারী হিসেবে কাজ করবে। আপনি মেসেজ টাইপ করতে শুরু করলেই একটি ছোট পেন্সিল আইকন দেখতে পাবেন। সেখানে ট্যাপ করলেই এআই আপনাকে ৩-৪টি ভিন্ন স্টাইলে লেখার সাজেশন দেবে।

কী কী স্টাইল পাবেন?

- প্রফেশনাল (অফিস বা কাজের জন্য)

- ফানি (বন্ধুদের সঙ্গে মজার চ্যাটের জন্য)

- সাপোর্টিভ (সহানুভূতিশীল বা উৎসাহমূলক মেসেজের জন্য)

- প্রুফরিড (বানান ও ব্যাকরণ ঠিক করার জন্য)

আপনার লেখাকে এই স্টাইলগুলোর যে কোনো একটিতে সাজিয়ে নিতে পারবেন এক ট্যাপে!

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচার শুধু পরামর্শ দেবে, আপনার মূল বার্তা বা চ্যাট সংরক্ষণ করবে না। অর্থাৎ, পুরোপুরি প্রাইভেট ও নিরাপদ।

কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন?

শিক্ষার্থীদের (শিক্ষককে ইমেইল বা এসাইনমেন্ট পাঠাতে)

অফিসকর্মী ও পেশাজীবীদের (ক্লায়েন্ট বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগে)

যে কেরো – যারা প্রতিদিন চ্যাট করেন কিন্তু সবসময় ঠিকভাবে প্রকাশ করতে পারেন না।

কীভাবে ব্যবহার করবেন?

- হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সন গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আপডেট করুন।

- যেকোনো চ্যাট খুলে মেসেজ টাইপ করতে শুরু করুন।

- টাইপ বক্সে পেন্সিল আইকন দেখতে পাবেন।

- তাতে ট্যাপ করলে লেখার স্টাইল বেছে নিতে পারবেন—প্রফেশনাল, ফানি, সাপোর্টিভ বা প্রুফরিড।

- স্টাইল সিলেক্ট করে এক ক্লিকে মেসেজটি পাঠিয়ে দিন!

এই নতুন এআই ফিচার শুধু মেসেজ লিখতে সাহায্যই করবে না, বরং লেখার ধরনেই নিয়ে আসবে নতুন এক পরিবর্তন। হোয়াটসঅ্যাপে চ্যাট করা এখন হবে আরও সহজ, স্টাইলিশ আর প্রভাবশালী!

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলের বৈঠক

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১০

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১১

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১২

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

১৩

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১৪

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১৫

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১৬

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১৭

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৮

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৯

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

২০
X