কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০২:০৩ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

শিগগিরই একসঙ্গে দুটি হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা আসছে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আপনি কী হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী। তাহলে এই সুসংবাদটি আপনার জন্য। শিগগিরই এক ফোনে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করার সুবিধা দেবে হোয়াটসঅ্যাপ। এমনটাই জানিয়েছেন মেটা সিইও মার্ক জাকারবার্গ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে তিনি লিখেন, শিগগিরই আপনারা একটি ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রাখতে পারবেন।

বর্তমানে একটি ফোনে শুধু একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যায়। নতুন ফিচারে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধাটি পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ভার্সনে এই ফিচার পরীক্ষা করছে মেটা। ওয়েবেটাইনফোর এক প্রতিবেদেন বলা হয়েছে, এই ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকেই অন্য অ্যাকাউন্ট যুক্ত করা যাবে।

অ্যাকাউন্টের চ্যাট এবং নোটিফিকেশনও আলাদা রাখা হবে। ব্যবহারকারীরা সুইচ করে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যেতে পারবেন। এই ফিচার চালু হলে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের জন্য থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে না।

জানা গেছে, হোয়াটসঅ্যাপে নতুন এই সংযোজনের কারণে ইন্টারফেসও বদলে যাওয়ার খবর শোনা যাচ্ছে। এই ইন্টারফেসের মধ্যে থাকবে বিভিন্ন অপশন যেমন- চ্যাট, স্ট্যাটাস এবং অন্যান্য ট্যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X