কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ

চ্যাট পিন করা যাবে হোয়াটসঅ্যাপে

হোয়াটসঅ্যাপ। ছবি : সংগৃহীত
হোয়াটসঅ্যাপ। ছবি : সংগৃহীত

বর্তমানে সারা বিশ্বে অন্যতম জনপ্রিয় যোগাযোগ মাধ্যম মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ব্যবহারে সহজ পদ্ধতি এবং উন্নত সুরক্ষা ব্যবস্থার জন্য সবার কাছেই অ্যাপটি জনপ্রিয়। ব্যবহারকারীদের আরও ভালো অভিজ্ঞতা দিতে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি নতুন নতুন ফিচার নিয়ে আসছে।

ব্যক্তি জীবনে দেখা যায় একাধিক গ্রুপসহ যোগাযোগ করাতে হয় হোয়াটসঅ্যাপে। এক্ষেত্রে এত এত গ্রুপ বা চ্যাটের মধ্যে মাঝে জরুরি মেসেজের উত্তর দিতেই দেরি হতে যায়। এতে পড়তে হয় বাড়তি ঝামেলায়। থাকতে হয় মানসিক চিন্তায়। এবার সে সমস্যা সমাধানে হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছিল নতুন ফিচার।

ফিচারটির মাধ্যমে হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে ইউজার গুরুত্বপূর্ণ মেসেজ পিন করে রাখতে পারেন। বর্তমানে হোয়াটসঅ্যাপে একসঙ্গে ৩টি চ্যাট পিন মেসেজ পিন করার সুবিধা পান ব্যবহারকারীরা। তবে এবার এই ফিচারেই সামান্য আপডেট যুক্ত হচ্ছে।

জানা গেছে, নতুন এ ফিচারে ব্যবহারকারীরা তিনের থেকে বেশি সংখ্যক চ্যাট পিনড বা পিন মেসেজ করার সুযোগ কপাবেন। যদিও এখনই সর্বসাধারণ এ সুযোগ পাচ্ছে না। আপাতত এই ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সনে পরীক্ষা নিরীক্ষা চলছে।

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফো জানিয়েছে,

হোয়াটসঅ্যাপ বিটা ফর অ্যান্ড্রয়েড, ২.২৪.৬.১৫- এই ভার্সনে নতুন আপডেটে এই নয়া ফিচার যুক্ত হবে। এখন হোয়াটসঅ্যাপে ৩টি চ্যাট পিন করে রাখা যায়। ইউজার যখন চতুর্থ চ্যাটটি পিন করতে যাবেন, তখন সবচেয়ে পুরোনো পিন চ্যাটটি ডিলিট করে দেয় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তবে ৩টির বেশি হোয়াটসঅ্যাপ চ্যাট পিন করার ফিচার চালু হয়ে গেলে আর এই অসুবিধা হবে না।

প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ভার্সনে এই ফিচার চালু হবে। তবে আগামী দিনে আইওএস ও ওয়েব ভার্সনেও এই ফিচার চালু হবে, এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১০

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১১

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১২

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৩

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৪

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৫

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৬

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৭

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৮

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৯

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

২০
X