কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ১০:৫৯ এএম
অনলাইন সংস্করণ

একীভূত হচ্ছে হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম, থাকছে যেসব চমক

হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম। ছবি : সংগৃহীত
হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম। ছবি : সংগৃহীত

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার। অ্যাপগুলো সংযুক্ত করার লক্ষে প্রতিষ্ঠানটি বেশকিছু পরিবর্তন এনেছে। এবার নতুন চমকের মধ্যে রয়েছে হোয়াটসঅ্যাপের সঙ্গে ইনস্টাগ্রাম যুক্ত করা।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের তালিকায় রয়েছে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠান ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ। এই অ্যাপগুলো সংযুক্ত করার জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই কয়েকটি পরিবর্তন করেছে।

মেটা সূত্রে জানা যায়, হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের এসব নতুন ফিচার চালু হওয়ার আগে বিটা ভার্সনে টেস্ট করা হবে। এখন অ্যান্ড্রয়েড বিটা সংস্করণে একটি ফিচার খুঁজে পাওয়া গেছে, যেখানে ব্যবহারকারীরা ইনস্টাগ্রামে তাদের হোয়্যাটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার করতে পারবেন। এই ফিচারর ইতিমধ্যেই আইওএস ভার্সনে পাওয়া যাচ্ছে। এর আগে ফেসবুক ও ইনস্টাগ্রাম এবং ফেসবুক ও হোয়্যাটসঅ্যাপে ক্রস পোস্ট করার অপশন চালু করা হয়েছিল।

নতুন এ ফিচারের মাধ্যেমে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম উভয় জায়গায় স্ট্যাটাস শেয়ার করার সুবিধা পাবেন। যদিও এতদিন ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম দুই জায়গাতেই একই স্ট্যাটাস বা স্টোরি শেয়ার করতে আলাদা অ্যাপে গিয়ে দুবার শেয়ার করতে হতো।

এ ছাড়া নতুন ফিচার যুক্ত হলে হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ‘প্রাইভেসি সেটিংস’-এ নতুন অপশন পাবেন। এতে সহজেই ভিউয়ার বাছাই করার সুযোগ পাবেন। এ ছাড়া কোনো ব্যবহারকারী যদি ক্রস-পোস্ট করতে না চান, তাহলে আগের মতোই অপশনটি ডিজেবল রাখতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১০

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১১

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১২

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৩

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৪

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৬

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৭

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৮

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৯

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

২০
X