কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৪, ০৩:৫১ পিএম
আপডেট : ০৯ মে ২০২৪, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

বিজ্ঞাপনদাতাদের জন্য নতুন ফিচার আনছে মেটা

ফেসবুক ও ইনস্টাগ্রামের লোগো
ফেসবুক ও ইনস্টাগ্রামের লোগো। ছবি : ইন্টারনেট

বিজ্ঞাপন প্রচারে সাহায্য করার জন্য বেশ কিছু কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই ফিচার নিয়ে এলো মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামে সহজে পণ্য ও সার্ভিসের প্রচারণা করতে সাহায্য করবে এসব ফিচার। এর মাধ্যমে মেটার এআই চ্যাটবটটি আরও উন্নতমানের ছবি তৈরি করে দিতে পারবে। মেটার দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের লামা (মেটার লার্জ ল্যাংগুয়েজ মডেল) মডেল নতুন এআই ফিচারগুলোকে সমর্থন দেবে।

মেটা বলছে, কোম্পানিটি টেক্সট তৈরির ফিচার উন্নত করার চেষ্টা করছে। ফিচারটি ব্র্যান্ডগুলো প্রচারণার জন্য উপযুক্ত মেসেজ তৈরি করতে সাহায্য করবে।

কোম্পানিটি বিজনেস নিউজরুম পেজে এক পোস্টে ফিচারগুলোর ঘোষণা দেয়। মেটা বলছে, বিজ্ঞাপনদাতাদের জন্য জেনারেটিভ এআই ফিচারগুলো চালু করা হয়েছে। যেমন– ছবি ও টেক্সট তৈরির ফিচার। ব্যবসার বিকাশে সাহায্য করার জন্য নতুন টুল ও সেবাগুলো আনা হচ্ছে।

ব্র্যান্ডগুলো চ্যাটবটে কোনো ছবি রেফারেন্স হিসেবে দিলে সে অনুযায়ী বেশ কয়েকটি বৈচিত্র্যপূর্ণ ছবি তৈরি করে দেবে এই এআই ফিচার। এসব রেফারেন্স ছবি পণ্যের ছবি বা ব্র্যান্ডের অন্য কোনো ছবি হতে পারে। এ ছাড়া ছবিটি বিভিন্ন আঙ্গিকে তৈরির জন্য টেক্সটের মাধ্যমে নির্দেশনা দেওয়া যাবে। এভাবে এআই একই ছবির বেশ কয়েকটি সংস্করণ তৈরি করে দেবে।

মেটা বলছে, ‘মনে করুন, আপনি একটি কফির ব্যবসার জন্য একটি কফিপূর্ণ কাপ দিয়ে বিজ্ঞাপন দিতে চাইছেন। আমাদের জেনারেটিভ এআই এই বিজ্ঞাপনের আরও কয়েকটি ধরন তৈরি করতে পারবে। যেমন– একটি সুন্দর খামারবাড়ির দৃশ্য পেছনে জুড়ে দেওয়া হবে এবং কফি কাপটি দৃশ্যের সঙ্গে সামঞ্জস্য করার জন্য বিভিন্ন অপশন থাকবে। অপশনগুলো থেকে নিজের পছন্দ বাছাই করতে পারবেন।’

এ ছাড়া টেক্সট ওভারলে ফিচারের মাধ্যমে ছবির ওপর টেক্সটজুড়ে দেওয়া যাবে। এই টেক্সট বিজ্ঞাপনদাতারা তৈরি করতে পারবেন বা এআই দিয়েও তৈরি করা যাবে। টেক্সট প্রম্পট ফিচার হেডলাইন ও পোস্টের জন্য ক্যাপশনও তৈরি করে দিতে পারবে। টেক্সট ওভারলে স্টোরি ও রিলসের ক্ষেত্রে বেশি কাজে দেবে ও আর টেক্সট প্রম্পটের মাধ্যমে পুরো পোস্ট তৈরি করা যাবে।

বিভিন্ন মাধ্যমে পোস্টের জন্য ছবিগুলো রিসাইজও করা যাবে। যেমন ফেসবুকের পোস্টের জন্য তৈরি ছবিটি রিলস বা স্টোরির জন্য রিসাইজ করা যাবে। এআই ফিচারগুলো ছবি ব্যাকগ্রাউন্ডও তৈরি করে দেবে। পাশাপাশি ছবির সঙ্গে সামঞ্জস্য রাখতে পণ্যটির সাইজও পরিবর্তন করতে পারবে। ফিচারগুলো প্ল্যাটফরমটির অ্যাড ম্যানেজারের ভেতরে অ্যাডভানটেজ প্লাস ক্রিয়েটিভ অপশনে পাওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১০

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১১

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১২

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৩

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৫

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৭

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৯

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

২০
X