কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৪, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

গোপনে আপনার লিংকডইন প্রোফাইল দেখেছেন কে

লিংকডইন। ছবি : সংগৃহীত
লিংকডইন। ছবি : সংগৃহীত

মাইক্রোসফটের অধীন সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন। সাধারণত এই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটটি পেশাজীবীরাই বেশি ব্যবহার করে থাকে। যেখানে চাকরি খোঁজার পাশাপাশি অন্য পেশার ব্যক্তিদের সঙ্গে সহজেই যোগাযোগ করা যায়।

অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের মতো ব্যবহারকারীরা ব্যক্তি সম্পর্কে ধারণা পেতে অপরিচিত ব্যক্তিদের প্রোফাইলে প্রবেশ করে থাকেন। যেখানে ব্যক্তির পেশা, শিক্ষাগত যোগ্যতাসহ বিভিন্ন তথ্য একত্রে পাওয়া যায়। যদিও প্রোফাইলে কে প্রবেশ করছেন, এ নিয়ে কৌতূললের অন্ত থাকেনা কারও কারও ক্ষেত্রে।

এর জন্য কিছু সেটিংস পরিবর্তন করে গোপনে আপনার লিংকডইনে প্রোফাইল দেখেছেন কে বা করা প্রবেশ করছেন জানতে পারবেন। যার মাধ্যেমে অ্যাপ নোটিফিকেশন, পুশ নোটিফিকেশন ও ইমেইলের মাধ্যমে সহজেই জানা যাবে। চাইলে প্রোফাইল দেখা ব্যক্তিদের তথ্য জানার জন্য নিজের পছন্দমতো মাধ্যমও নির্বাচন করা যায় লিংকডইনে।

প্রোফাইল কে প্রবেশ করছেন তা জানার মাধ্যম জানার জন্য প্রথমে স্মার্টফোন থেকে লিংকডইন অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর ওপরের বাঁ দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর সেটিংস থেকে নোটিফিকেশনসে ক্লিক করে ‘নোটিফিকেশনস ইউ রিসিভ’ অপশনের নিচে থাকা ‘কানেকটিং উইথ আদারস’ নির্বাচন করতে হবে।

এবার পরের পৃষ্ঠায় থাকা ‘প্রোফাইল ভিউজ’ নির্বাচন করলেই ‘চুজ হোয়ার ইউ গেট নোটিফায়েড’–এর নিচে তিনটি অপশন দেখা যাবে। ইন অ্যাপ নোটিফিকেশনের পাশে থাকা টগল চালু করলে কারা লিংকডইন প্রোফাইল দেখেছেন, তা নোটিফিকেশনের মাধ্যমে জানা যাবে। পুশ নোটিফিকেশনের পাশে থাকা টগল চালু করলে পুশ নোটিফিকেশন আকারে এবং ই–মেইলের পাশে থাকা টগল চালু করলে ইমেইলের মাধ্যমে কারা আপনার প্রোফাইল দেখেছেন, তা জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১০

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১১

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১২

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৪

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৬

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৭

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৮

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৯

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

২০
X