মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৬ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সিটি আইটি মেগা ফেয়ার শুরু ২ অক্টোবর 

আইডিবি ভবনে সংবাদ সম্মেলনে কথা বলছেন সিটি আইটি মেগা ফেয়ারের আয়োজকরা। ছবি: কালবেলা
আইডিবি ভবনে সংবাদ সম্মেলনে কথা বলছেন সিটি আইটি মেগা ফেয়ারের আয়োজকরা। ছবি: কালবেলা

সর্বশেষ সংস্করণের অত্যাধুনিক কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, মনিটর ও সিসি ক্যামেরাসহ নিত্যনতুন অনুমোদিত প্রযুক্তিপণ্যের সমাহার নিয়ে রাজধানীতে ৬ দিনব্যাপী সিটি আইটি মেগা ফেয়ার-২০২৩ শুরু হতে যাচ্ছে। আগামী সোমবার (২ অক্টোবর) থেকে রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে দেশের বৃহত্তম এই প্রযুক্তি মেলা চলবে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এ বিষয়ে আইডিবি ভবনে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, কেনাকাটায় ছাড়ের পাশাপাশি ক্রেতা-দর্শনার্থীদের জন্য গেমিং কম্পিটিশন আয়োজন করা হবে। সেই সঙ্গে থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতাও। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটির প্রেসিডেন্ট এএল মজহার ইমাম চৌধুরী (পিনু চৌধুরী), সিটি আইটি মেগা ফেয়ার ২০২৩ এর আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া এবং সেক্রেটারি জেনারেল মাহবুবুর রহমান।

বিসিএস কম্পিউটার সিটির প্রেসিডেন্ট এএল মজহার ইমাম চৌধুরী জানান, এবারের মেলায় কেনাকাটায় ছাড়ের পাশাপাশি ক্রেতা-দর্শনার্থীদের জন্য গেমিং কম্পিটিশন, পিসি ব্যাটেল শো, ল্যাপটপ ব্যাটেল শো এবং ফেসবুক রিল কম্পিটিশন আয়োজন করা হবে। সেই সঙ্গে থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতাও। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। মেলা চলবে ৭ অক্টোবর পর্যন্ত।

সিটি আইটি মেগা ফেয়ারের আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া জানান, মেট্রোরেল চালুর কারণে এবারের মেলায় ক্রেতা-দর্শনার্থীদের আনাগোনা অনেক বাড়বে বলে আশা করছি। এবারের সিটি আইটি মেগা ফেয়ারে স্পন্সর প্রতিষ্ঠানের প্যাভিলন থাকবে। মেলায় স্পন্সর প্রতিষ্ঠানের প্যাভিলন ছাড়াও পার্টিসিপেন্ট স্টল থাকবে। মেলার পৃষ্ঠপোষক হিসাবে আছে আসুস, দাহুয়া, ইপসন, এইচপি, হিকভিশন, ইনফিনিক্স, লেনোভো এবং এমএসআই এর মতো বিশ্বখ্যাত ব্র্যান্ড। পার্টিসিপেন্ট হিসেবে থাকছে- ক্যানন, ব্রাদার, পেন্টাম।

মেলায় থাকবে ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে আকর্ষণীয় উপহার, সব দর্শনার্থীদের জন্য মেগা ডিসকাউন্ট, নিশ্চিত উপহার, ক্যাশব্যাক, স্ক্র্যাচ অ্যান্ড উইন, টেক সেলিব্রেটি আড্ডা, অনুমোদিত পণ্যে নিশ্চিত ওয়ারেন্টিসহ সর্বোপরি সঠিক পণ্যের নিশ্চয়তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১০

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১১

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১২

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৪

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৫

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৬

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৭

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৮

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

২০
X