কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপলের জরুরি সতর্কতা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পুরোনো সংস্করণের আইওএস অপারেটিং সিস্টেমে নিরাপত্তা ত্রুটি থাকায় আইফোন ব্যবহারকারীরা সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন বলে সতর্ক করেছে অ্যাপল।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, পুরোনো সংস্করণের সব আইওএসে ‘সিভিই-২০২৫-৪৩৩০০’ নামে একটি ‘জিরো ডে’ ঘরানার নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে। বিষয়টি জানার পর এর সমাধান করে আইওএস ১৮.৬.২ উন্মুক্ত করা হয়েছে। পুরোনো সব সংস্করণে নিরাপত্তা ত্রুটি থেকে যাওয়ায় সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে দ্রুত আইওএস হালনাগাদ করতে হবে।

অ্যাপলের তথ্যমতে, ইমেজ আই/ও ফ্রেমওয়ার্কে থাকা জিরো ডে ঘরানার নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে অত্যন্ত জটিল ও লক্ষ্যভিত্তিক সাইবার হামলা চালানো সম্ভব। ত্রুটিটির মাধ্যমে বিশেষভাবে তৈরি ফাইল ব্যবহার করে প্রোগ্রামকে মেমোরির বাইরে তথ্য লিখতে বাধ্য করতে পারে সাইবার অপরাধীরা। এর ফলে প্রোগ্রাম হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে, এমনকি তথ্য বিকৃত হওয়ার পাশাপাশি দূর থেকে আইফোন নিয়ন্ত্রণে নেওয়ার ঝুঁকি তৈরি হয়।

আইফোন ব্যবহারকারীদের উদ্দেশে অ্যাপল জানিয়েছে, নিরাপত্তা ত্রুটিটি কাজে লাগিয়ে এরই মধ্যে সাইবার হামলা চালানো হয়েছে। আইফোন এক্সএস থেকে পরবর্তী সব মডেলের আইফোন ব্যবহারকারীরা এই সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন। নিরাপদ থাকতে দ্রুত আইওএসের হালনাগাদ সংস্করণ ব্যবহার করতে হবে।

প্রসঙ্গত, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত অ্যাপল আইওএসের ছয়টি জিরো-ডে দুর্বলতা সমাধান করেছে। জানুয়ারিতে (সিভিই-২০২৫-২৪০৮৫), ফেব্রুয়ারিতে (সিভিই-২০২৫-২৪২০০), মার্চে (সিভিই-২০২৫-২৪২০১) এবং এপ্রিলে দুটি (সিভিই-২০২৫-৩১২০০ ও সিভিই-২০২৫-৩১২০১) ত্রুটির সমাধান করে প্রতিষ্ঠানটি।

সূত্র : ব্লিপিং কম্পিউটার

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X