সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি জনগণকে রক্ষা করবে : মান্নান

সোনারগাঁয়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি করে বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
সোনারগাঁয়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি করে বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে পুরোনো কায়দায় আগুন সন্ত্রাসে মেতে উঠেছে— এমন অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি মো. আজহারুল ইসলাম মান্নান।

তিনি বলেছেন, জনগণের জানমাল রক্ষায় বিএনপির নেতাকর্মীরা মাঠে রয়েছে। আওয়ামী লীগের নাশকতা ও দমনপীড়নের বিরুদ্ধে আমরা জনগণের পাশে থাকব। তাদের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি জনগণকে রক্ষা করবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে সোনারগাঁয়ে বিএনপি অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বিএনপির নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিপুদী চত্বরে গিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে মান্নান বলেন, আওয়ামী লীগ এখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পূর্বেও তারা গণতন্ত্র ও ভোটাধিকার কেড়ে নিয়ে ভয়-ভীতি আর সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। বিএনপি দেশের মানুষের অধিকার রক্ষার আন্দোলন থেকে এক ইঞ্চি পিছিয়ে যাবে না।

তিনি আরও বলেন, আমরা জনগণের দলের কর্মী। বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আছে, থাকবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজি শাহজাহান মেম্বার, সহসভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, সাবেক পৌর কমিশনার মোতালেব হোসেনসহ বিপুল নেতাকর্মী।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকের ঢল

বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আর্জেন্টিনার ‘গোপন’ পরিকল্পনা

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২

হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়

কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

টিআইবির বিবৃতি / কালো টাকা বৈধ করার সুযোগ দুর্নীতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার শামিল

৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন

হজ শেষে হাজিদের জন্য যে ৩ কাজ জরুরি

১০

বিশ্ববিদ্যালয়ের স্কলারদের ছাড়া শিল্প চলতে পারে না : রাগীব আলী

১১

আলজাজিরার অনুসন্ধান / নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে দক্ষিণ গাজা, স্যাটেলাইটে উঠে এলো ইসরায়েলের বর্বরতা  

১২

৫ জুলাই বিয়ে, জানালেন আমির নিজেই

১৩

বিশ্বকাপে ডাক পাওয়ায় পিছিয়ে গেল বিয়ে

১৪

‘আপা’ সম্বোধনে নয়, বাসি মিষ্টি বিক্রির দায়ে বনফুলকে জরিমানা : ইউএনও

১৫

অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

১৬

ব্রাহ্মণবাড়িয়া / ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় খাদে মাইক্রোবাস 

১৭

ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার

১৮

বরিশালে ইয়াবা-গাঁজাসহ কনস্টেবল গ্রেপ্তার

১৯

৩ জেলায় প্রশাসক নিয়োগ

২০
X