বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

এক সপ্তাহ রাতে ওয়াই-ফাই বন্ধ রাখলে কী হয় জেনে নিন

ফাইল ছবি
ফাইল ছবি

আজকের দিনে ইন্টারনেট ছাড়া চলা যেন অসম্ভব। সকাল থেকে রাত—সবসময় আমরা অনলাইনে থাকি। এমনকি ঘুমের সময়ও অনেকের ঘরে ওয়াই-ফাই চালু থাকে। তবে সম্প্রতি অনেকেই প্রশ্ন তুলছেন: ঘুমানোর সময় ওয়াই-ফাই বন্ধ রাখা কি ভালো?

সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলছেন—রাতে রাউটার বন্ধ রাখলে ঘুম ভালো হয়, মানসিক চাপ কমে, মাথাব্যথাও কমে যায়। এসব দাবি কতটা সত্যি? এ বিষয়টি নিয়ে চিকিৎসকদের মতামত উঠে এসেছে ভারতের ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনে।

হায়দরাবাদের গ্লেনিগলস হাসপাতালের চিকিৎসক ডা. হিরণ রেড্ডি বলেন, ওয়াই-ফাই রাউটার থেকে যে রেডিয়েশন (তরঙ্গ) বের হয়, সেটা খুবই কম এবং এটি শরীরের বড় কোনো ক্ষতি করে না। তাই মাত্র সাত দিন রাতে রাউটার বন্ধ রাখলে শরীরে তেমন কোনো বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

তবে যাদের মনে হয় তারা ‘রেডিয়েশনে’ খুব সংবেদনশীল, তারা মাথাব্যথা বা ঘুমের সমস্যা থেকে কিছুটা আরাম পেতে পারেন। যদিও এ ধরনের সংবেদনশীলতা আসলে বৈজ্ঞানিকভাবে খুব ভালোভাবে প্রমাণিত নয়।

অ্যাপোলো হাসপাতালের নিউরোলজিস্ট ডা. সুধীর কুমার বলেন, এখন পর্যন্ত প্রমাণ মেলেনি যে ওয়াই-ফাই রাউটার ঘুমের হরমোনে (মেলাটোনিন) প্রভাব ফেলে। বরং সমস্যা করে ফোন বা ল্যাপটপের স্ক্রিন থেকে বের হওয়া নীল আলো—এটি ঘুমের জন্য দায়ী হরমোন কমিয়ে দেয় এবং ঘুমে ব্যাঘাত ঘটায়।

ডা. রেড্ডি আরও বলেন, অনেকে রাউটার বন্ধ করলে স্ক্রিন টাইমও কমিয়ে দেন, ফলে মন শান্ত হয়, ঘুম ভালো হয়। আর ভালো ঘুম মানেই ভালো মানসিক স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া এবং মস্তিষ্কের ভালো কাজ করা।

অর্থাৎ, রাতে ওয়াই-ফাই বন্ধ রাখলে শরীরে বড় কোনো পরিবর্তন আসবে—এমন প্রমাণ এখনো নেই। তবে ঘুমের সময় স্ক্রিন এড়িয়ে চলা, মন শান্ত রাখা—এসব কারণে ভালো ঘুম হতে পারে। তাই স্বাস্থ্যকর ঘুম আর মানসিক প্রশান্তির জন্য রাতে ওয়াই-ফাই বন্ধ রাখা মোটেও খারাপ কোনো অভ্যাস নয়—বরং উপকারীই হতে পারে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X