সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

অনলাইন জুয়া ও ভিসা প্রতারণায় দুই ভাই গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত দুই ভাই মো. ইমন হোসেন ও মো. লিমন হোসেন। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত দুই ভাই মো. ইমন হোসেন ও মো. লিমন হোসেন। ছবি : কালবেলা

নীলফামারীর সৈয়দপুরে অনলাইনে জুয়া ও ভিসা প্রতারণায় আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার বাঙ্গালীপুর ইউপির লক্ষনপুর পঞ্চায়েতপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার বাঙ্গালীপুর ইউপির লক্ষণপুর পঞ্চায়েতপাড়া এলাকার আতাউর রহমান ওরফে আতিকের ছেলে মো. ইমন হোসেন (২০) ও মো. লিমন হোসেন (২৯)।

নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, জেলা গোয়েন্দা নীলফামারীর একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এদিন সকালে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে অভিযুক্তদের আপন দুই ভাইকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় দুজনের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করে জব্দ করা হয়।

এ বিষয়ে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আকতার হোসেন কালবেলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। তাদের জব্দ মোবাইল ফোন পর্যালোচনায় ভিসা প্রতারণা ও অনলাইনে জুয়া খেলার অ্যাপসসহ বিভিন্ন প্রমাণ পাওয়া যায়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ভিসা প্রতারণাসহ অনলাইনে জুয়া খেলার কথা স্বীকার করেছেন। পরে সৈয়দপুর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করে আসামিকে নীলফামারী আদালতে প্রেরণ করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X