মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নতুন আইফোনসহ আরও যেসব পণ্য আনছে অ্যাপল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে নতুন পণ্য ও প্রযুক্তি উন্মোচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল। ১২ সেপ্টেম্বর এ আয়োজন হবে।

অনুষ্ঠানে প্রতিবছরের মতো নতুন সব পণ্যের ঘোষণা আসবে। সম্ভাব্য পণ্যের তালিকা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। প্রতিষ্ঠানটি বাজারে আনার ঘোষণা দিতে পারে এমন কিছু পণ্য দেখে নেওয়া যাক-

আইফোন ১৫ ও ১৫ প্লাস

এবার আইফোন ১৫-তে থাকবে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সুবিধা, এমনটাই শোনা যাচ্ছে। কালো, নীল, সবুজ, গোলাপি ও হলুদ রঙে ফোনটি পাওয়া যেতে পারে। দুটি ফোনেই নচের পরিবর্তে ‘ডায়নামিক আইল্যান্ড-পিল শেপ’ থাকতে পারে। দাম হতে পারে যথাক্রমে ৭৯৯ ও ৮৯৯ ডলার।

আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স

টাইটানিয়াম ফ্রেমের হবে এ আইফোন। ফাস্ট চার্জিং সুবিধাসহ থাকবে ইউএসবি সি পোর্ট ও অ্যাকশন বাটন। এ দুটির দাম হতে পারে যথাক্রমে ১ হাজার ৯৯ এবং ১ হাজার ২৯৯ ডলার।

অ্যাপল ওয়াচ আলট্রা ২

অ্যাপল ওয়াচ আলট্রা ২-এর নকশাতেও তেমন পরিবর্তন আসবে না। ওয়াচ সিরিজ ৯-এর মতো দ্বিতীয় প্রজন্মের এই স্মার্ট ঘড়িতেও যুক্ত ব্যবহার করা হবে এস ৯ চিপ। নতুন ডার্ক টাইটানিয়াম রঙে পাওয়া যাবে স্মার্ট ঘড়িটি।

এস ৯ চিপসহ অ্যাপল ওয়াচ সিরিজ ৯

অ্যাপল ওয়াচ সিরিজ ৯-এর নকশায় তেমন পরিবর্তন আসবে না বলে জানা গেছে। তবে এই স্মার্ট ঘড়িতে থাকবে এস ৯ চিপ। ফলে আগের মডেলের থেকে বাড়তি সুবিধা পাবেন ব্যবহারকারীরা। ৪১ মিলিমিটার ও ৪৫ মিলিমিটার এই দুই সংস্করণে স্মার্ট ঘড়িটি পাওয়া যাবে।

হালনাগাদ ভিশন প্রো

অনুষ্ঠানে আইফোন, অ্যাপল ওয়াচ, এয়ারপডসের বাইরে তেমন গুরুত্বপূর্ণ ঘোষণা আসার সম্ভাবনা কম। তবে ধারণা করা হচ্ছে, ভিশন প্রো-এর হালনাগাদ কিছু সুবিধার ঘোষণা আসতে পারে এই আয়োজন থেকে।

আইওএস ১৭, ওয়্যারওএস ৯, আইপ্যাড ওএস ১৭

এবারের আয়োজনে আইফোনের জন্য আইওএস ১৭, অ্যাপল ওয়াচের জন্য ওয়্যারওএস ৯ এবং আইপ্যাডের জন্য আইপ্যাড ওএস ১৭ আনার ঘোষণা দিতে পারে অ্যাপল।

ইউএসবি সি পোর্ট সুবিধার এয়ারপডস প্রো ২

এয়ারপডস প্রো ২ গত বছর বাজারে আসে। এতে ব্যবহার করা হয় লাইটেনিং পোর্ট। এবার দ্বিতীয় প্রজন্মের এয়ারপডস প্রো ২-তে ইউএসবি সি পোর্ট সুবিধা যুক্ত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১০

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১১

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১২

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৩

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৪

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৫

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৬

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৭

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৯

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

২০
X