কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ০২:১১ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ইউটিউবে যুক্ত হচ্ছে নতুন মিনি প্লেয়ার

ইউটিউবের লোগো। ছবি : সংগৃহীত
ইউটিউবের লোগো। ছবি : সংগৃহীত

অনলাইন ভিডিও দেখার অভিজ্ঞতাকে আকর্ষণীয় করে তুলতে প্রতিনিয়ত বিভিন্ন ফিচার যুক্ত করে ইউটিউব। এবার অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপের জন্য নতুন একটি মিনি প্লেয়ার যুক্ত করবে এ প্ল্যাটফর্মটি। এটি অ্যাপের মধ্যে পিকচার-ইন-পিকচার মোড (পিআইপি) হিসেবে কাজ করে।

অর্থাৎ স্ক্রিনের যে কোনো জায়গায় রাখা যাবে ভিডিও প্লেয়ারটিকে। আর প্লেয়ারটির ব্যাকগ্রাউন্ডে ইউটিউবের বাকি তথ্যগুলো দেখা যাবে।

যা ইউটিউবে যুক্ত করা হয়েছিল ২০১৮ সালে। ইউটিউব থেকে অন্য কোনো ভিডিও সার্চ করার সময় এই প্লেয়ারের মাধ্যমে ভিডিওটি ছোট আকারে স্ক্রিনের নিচের দিকে দেখা যায়। সেই সঙ্গে ভিডিও সংশ্লিষ্ট চ্যানেলের নাম ও ভিডিও পজ এবং প্লে বাটন দেখা যায়। তবে মিনি প্লেয়ারটি আপডেট করা হলে এতে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে। নতুন মিনি প্লেয়ারটি পিক-ইন-পিকচার উইন্ডোর মতো থাকবে। ফলে ইউটিউব ব্রাউজ করার পাশাপাশি একটি মিনি উইন্ডোতে ভিডিও দেখা যাবে।

এই মিনি প্লেয়ারটি একটি আয়তাকার উইন্ডোর মতো। এর সঙ্গে প্লে, পজ, ১০ সেকেন্ড স্কিপ বাটন থাকবে। ফোন বা অ্যাপের থিম অনুযায়ী প্লেয়ারটির ব্যাকগ্রাউন্ড ডার্ক বা লাইট মোডে থাকবে।

ব্যবহারকারীরা চাইলে মিনি প্লেয়ারকে বড় করতে পারবেন ও পুরো স্ক্রিনজুড়ে ভিডিও দেখতে পারবেন। এ ছাড়া মিনি প্লেয়ারের ওপর চাপ দিয়ে ধরে টেনে স্ক্রিনের যে কোনো জায়গায় রাখা যাবে। আর প্লেয়ারটির ডান পাশে থাকা কোণায় 'x' বাটনে ট্যাপ করে প্লেয়াটি বন্ধ করা যাবে।

বর্তমানে নতুন মিনি প্লেয়ারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ফিচারটি বিনামূল্যে না কি সাবস্ক্রিপশন কিনে ব্যবহার করতে হবে তা এখনো স্পষ্ট নয়।

ইউটিউব অ্যাপ থেকে বের হয়েও প্ল্যাটফর্মটির ভিডিও দেখা যায়। এটি ইউটিউবের আরেকটি পিকচার-ইন পিকচার মোড ফিচার। তবে এ ফিচার ব্যবহারের জন্য ইউটিউবের সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X