কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০৫:১২ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সাদ্দাম-ইনানের ভেরিফায়েড ফেসবুক পেজ সরিয়েছে মেটা

বাঁ থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। ছবি : সংগৃহীত
বাঁ থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ভেরিফায়েড ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে এর মালিকানা প্রতিষ্ঠান মেটা। এক ব্যবহারকারীর রিপোর্টের প্রেক্ষিতে তাদের পেজ সরিয়ে দেওয়া হয় বলে প্রাথমিকভাবে জানা যায়। তবে এ বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

শুক্রবার (২ আগস্ট) দিবাগত মধ্যরাত থেকে সাদ্দামের ফেসবুক পেজটি দেখা যাচ্ছে না। অন্যদিকে শনিবার (৩ আগস্ট) সকাল থেকে ইনানের পেজটিও সরিয়ে ফেলা হয়। শুভ নামের এক ব্যবহারকারী ফেসবুকের কাছে তাদের পেজের রিপোর্ট করে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু স্ক্রিনশট দেখা যায়। সেখানে মেটার পক্ষ থেকে বলা হয় যে, ব্যবহারকারীর রিপোর্টের প্রেক্ষিতে ওই পেজগুলো ফেসবুকের পলিসি মানছে না বলে প্রতীয়মান হয়। ফলশ্রুতিতে ফেসবুক তাদের পেজ সরিয়ে ফেলেছে।

জানা গেছে, ছাত্রলীগ সভাপতির ৬ লাখ ২৯ হাজার এবং ইনানের ২ লাখ ৩২ হাজারেরও অধিক অনুসারীর ছিল তাদের স্ব-স্ব পেজে।

এ বিষয়ে কালবেলার পক্ষ থেকে সাদ্দাম হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে সাধারণ সম্পাদক ইনান কালবেলাকে বলেন, গতকাল (শুক্রবার) পেজ ও আইডি সরিয়ে দেওয়া হয়েছিল। তারপর একবার ফেরত পেয়েছিলাম। আবারও আজকে রিপোর্ট করলে আমার আইডি ডিসেবেল হয়ে যায়, পেজও সরিয়ে ফেলা হয়েছে। তবে দুই একদিনের মধ্যে আবারও ফিরে পাবার আশা রাখি।

বিষয়টি নিজের বাক স্বাধীনতার হরণ উল্লেখ করে ইনান বলেন, আমার আইডি ও পেজ থেকে আমি তো কারও বিরুদ্ধে কিছু বলি না। আমার মতামত তুলে ধরি মাত্র। আমার আইডি পেজ এভাবে ষড়যন্ত্র করে নষ্ট করা অবশ্যই আবার বাক স্বাধীনতা হরণের চেষ্টা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোড়া মবিলের চুলা বিক্রি ও ব্যবহার বন্ধে হাইকোর্টের রুল

আগামী চার বছর নিরাপদ ব্রাজিলের যে বিশ্বরেকর্ড

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু, মরদেহ নিয়ে সহপাঠীদের বিক্ষোভ

আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় যোগ দেবেন ৯০ দেশের প্রতিনিধি

বৃহত্তম ফটিকছড়ি ভেঙে নতুন উপজেলার অনুমোদন

এএফসি-২০২৬ ক্যাপ্টেনস মিট-ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র অনুষ্ঠিত 

নিউইয়র্কে চালু হলো বাংলাদেশিদের ‘স্কচটাউন বাংলাদেশ সেমিট্রি’

ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেনের ফি নির্ধারণ

রুয়েটে আড়াই হাজার বৃক্ষরোপণের ঘোষণা উপাচার্যের

চমক রেখে টি-টোয়েন্টি দল ঘোষণা করল বাংলাদেশ

১০

চট্টগ্রাম বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার্থী প্রায় ১ লাখ

১১

বরখাস্তের পরও স্কুল পরিচালনা করছেন প্রধান শিক্ষক

১২

সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারত্ব ও নৈতিক মান বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির

১৩

জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি / ইসলামী ছাত্র আন্দোলনের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

১৪

নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী গড়তে কাজ করছে আরএমপি: ভূমিমন্ত্রী

১৫

সহশিক্ষা কার্যক্রমকে পুরো এডুকেশন সিস্টেমে আনা হবে: মাহ্দী আমিন 

১৬

বিএনপি ছেড়ে আসা আবু বকর এবার আওয়ামী লীগও ছাড়লেন

১৭

বিএনপির মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা, ভিডিও ভাইরাল

১৮

‘এখনো চোখের সামনে সেদিনের স্মৃতি ভেসে উঠে’

১৯

তেল আবিবে থাকা ট্রাম্পের পোষ্যদের শিক্ষা দেবে ইরান: আরাগচি

২০
X